ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম শুভ জন্মদিন পালিত


এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ photo এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ
প্রকাশিত: ৮-৮-২০২৩ দুপুর ৪:১৬

গোপালগঞ্জে জাতিরজনক বঙ্গবন্ধুর সহধর্মিণী মহীয়সী নারী বঙমাতা বেগম ফজিলাতুন নেছা  মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ শেখ মনি অডিটোরিয়াম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ শিশু একাডেমি গোপালগঞ্জের সহযোগিতায় আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ৯৩ তম আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি কাজী মাহবুবুল  আলম জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট গোপালগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মাহবুব আলী খান সভাপতি জেলা আওয়ামী লীগ,জনাব আজহারুল ইসলাম উপ পরিচালক,  স্হানীয় সরকার,  জনাব মো: গোলাম কবির অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি),  অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, জনাব বদরুল আলম বদর সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার,  জনাবা নাছিমা আক্তার রুবেল জেলা মহিলা  আওয়ামী লীগের সভাপতি। স্বাগত বক্তব্য রাখেন মো: সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত উপ পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর গোপালগঞ্জ। বক্তারা বঙ্গমাতার জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কথা বলেন আজ জননেত্রী শেখ হাসিনা বঙ্গমাতা প্রতিচ্ছবি তার নেতৃত্বে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আসুন আমরা এই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনের জন্য স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হলে সকলকে এক হয়ে কাজ করতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন সকলে তুলে ধরি এবং আগামীতে যেন সে ধারা অব্যাহত থাকে। বঙ্গবন্ধুর আদর্শের সঠিক পথপ্রদর্শক বঙমাতা যাকে আদর করে ডাকতেন ' রেণু' মহীয়সী নারী বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর নামের সাথে মিশে আছে বাঙালির আবেগ আর ভালবাসা। বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধু পরিবারের অবদান এই প্রজন্মের অনেকের কাছেই অজানা। পৃথিবীর অনেক মহৎ অর্জুনের পিছনে রয়েছে অনেক মহীয়সী  নারীর ভালোবাসা  ত্যাগ ও মহত্ত্ব। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনসঙ্গী বেগম ফজিলাতুনেছার  জন্ম ১৯৩০ সালের ৮ ই আগস্ট গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায়। বক্তারা কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বলেন এ যেন আবহমান শাশ্বত বাংলা মায়েরই প্রতিচ্ছবি বেগম মুজিব। বঙমাতা খুবই সাদাসিধা জীবনযাপন করতেন।  বঙমাতার অসংখ্য উদাহরণ রয়েছে বঙ্গবন্ধুর শুধু জীবনসঙ্গীই ছিলেন না, ছিলেন সকল আন্দোলন - সংগ্রামের ছায়াসঙী। ১৯৭৫ সালে কালরাতে সপরিবারে নিহত হন বঙমাতা ও! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন এর কর্মকর্তা,  বীর মুক্তিযোদ্ধা,  রাজনৈতিক নেতৃবৃন্দ,  মিডিয়া প্রতিনিধি,  বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী।সকলকে একরাশ অভিনন্দন ও শুভেচ্ছা জানান বঙমাতার ৯৩ তম শুভ জন্মদিনের। অনুষ্ঠানের উপস্থাপন ছিলেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ এর সভাপতি শাহানাজ পারভীন শিলু,  রুপম রোহান ও প্রতিমা হীরা তমা।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ