ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন পেলো নারীরা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৮-৮-২০২৩ দুপুর ৪:৫৫

যশোরের অভয়নগরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী এবং বঙ্গমাতা পদক প্রদান উপলক্ষে আলোচনা সভা ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ‘সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’ এই শ্লোগানে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ: দা:) অনুপ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, সমাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামান, তথ্যআপা প্রকল্পের কর্মকর্তা সাদিয়া তারিম, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজসহ মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রশিক্ষণরত নারীরা। আলোচনা সভা শেষে অসহায় ৭জন নারীকে একটি করে নতুন সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দেবাশীষ দাস নান্টু।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন