বিশ্বনবীর অপমানের প্রতিবাদে চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল
বিতর্কিত ব্লগার আসাদ নূর কর্তৃক ইসলাম ধর্মের সর্বশেষ নবী, হযরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বা’দ যোহর উপজেলা সম্মিলিত মানবিক সংগঠন ফোরাম ও তৌহিদী জনতার ব্যানারে এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিলে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করে। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের গুরুত্বপূর্ণ স্থান সমূহ প্রদক্ষিণ করে হায়দার শপিং কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। এতে বিভিন্ন স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ীবৃন্দ, তৌহিদি জনতা অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে বিতর্কিত ব্লগার আসাদ নূর। যা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে গেছে। বিতর্কিত এ মন্তব্যে সে বাংলাদেশের ৯০শতাংশ মুসলমানদের অন্তরে আঘাত করেছে। অবিলম্বে বিতর্কিত এ ব্লগার আসাদ নূরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে করে ভবিষ্যতে কেউ মহানবীকে নিয়ে কটুক্তি বা বিতর্কিত মন্তব্যের সাহস না পায়। শত শত জনতার সম্মিলিত মুনাজাতের মাধ্যমে সভার পরিসমাপ্তি হয়।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন