পদ্মানদীতে বেড়িবাধের কাজে আসা ডুবুরি নিখোজ
মানিকগঞ্জের হরিরামপুরে গোপীনাথপুর ইউনিয়নের ছোট বাহাদুরপুরে পদ্মা নদীতে ডুবুরি টীমের ইঞ্জিনিয়ার আমান উল্লাহ (২৫) নিখোঁজ হয়েছে। তিনি খুলনার রুপসা উপজেলার দেয়াড়া গ্রামের খান রজব আলির ছেলে।
হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য বলেন , উপজেলার রামকৃষ্ণপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত ৪ কি.মি. পদ্মা নদীর তীর রক্ষার কাজ করছে এস কে ইমদাদুল হক এন্ড জামিল ইকবাল কোম্পানি নামের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কনসালটেন্ট ফার্মের ডুবুরি টীমের ইঞ্জিনিয়ার আমান উল্লাহ সোমবার ১২ টার দিকে নদীতে ফেলা জিও ব্যাগ নিয়মমাফিক ফেলা হয়েছে কিনা দেখার জন্য অক্সিজেন মাস্ক এবং ডুবুরির যাবতীয় সরঞ্জাম সহ আরেক ডুবুরি মীর সাজ্জাদ হোসেন (৫১) কে নিয়ে পানির নিচে যায়। ১৫ মিনিট পর আমান উল্লাহ ভেসে উঠে সাহায্যের জন্য হাত উঁচু করলে নদীর পাড়ে থাকা অপর ডুবুরি জাহিদ পানিতে নামে। কিন্তু ততক্ষণে আমান উল্লাহ পানিতে কিছু সময় ভেসে থেকে তলিয়ে যায়। এরপর থেকে অন্যান্য ডুবুরিরা খুঁজতে থাকে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বেড়িবাধের সাইট একাউন্স ম্যানেজার প্রদীপ বিশ্বাস জানান, আমি ছুটিতে আছি, তবে বাধের কাজে থাকা লোকজন আমাকে জানিয়েছে, কনসালটেন্ট ড্রাইভিং টিমের রিপোর্ট দেয়ার জন্য ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলো আমান উল্লাহ দেখাশোনা করতো। তিনি নিজেই আজ দুপুরে রিপোর্ট করার জন্য পানিতে নামেন। পরবর্তীতে পানির নিচ থেকে উঠে না আসায় খোজাখুজি চলছে। সন্ধ্যা নাগাদ আমান উল্লাহর কোন সন্ধান মেলেনি।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied