ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর জমিসহ ঘর পেল ১২৪ টি ভূমিহীন-গৃহহীন পরিবার


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ৯-৮-২০২৩ দুপুর ২:১৩
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ২২ হাজার ১০১ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। 
এরই ধারাবাহিকতায় এ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ২য় ধাপে জামালপুর সদর উপজেলার ১২৪ টি ভূমিহীন-গৃহহীন পরিবার পেল জমিসহ ঘর। বুধবার সকালে প্রধানমন্ত্রী উদ্বোধনের পরপরই জামালপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে ঘরের জমির কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান ও সনদপত্র ফোল্ডার সহকারে উপকারভোগীদের হাতে তুলে দেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. বরকত উল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তৌহিদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবজানী ভৌমিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু , মডেল প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এমএসএম / এমএসএম

প্রকৃতির রক্ষক কাপ্তাইয়ের ইমরান: লোকালয় থেকে সাপ উদ্ধার করে বনে ফেরানোই যার নেশা

বিদ্যুৎ সাশ্রয়ে দাউদকান্দি ও গৌরীপুর বাজারে অভিযান, ৪ দোকানদারকে জরিমানা

লোহাগাড়ায় নির্বাচন ছাড়াই ক্রীড়া কমিটি: ইউএনওকে হাইকোর্টের শোকজ

সাভারে রংমিস্ত্রির ওপর সুইচগিয়ার চাকু নিয়ে হামলা, গুরুতর আহত ১

নরসিংদীতে অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ

ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

উজানটিয়ায় মাদক ও অনলাইন জুয়া বিরোধী র‍্যালি-সমাবেশ

কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত