ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবিপ্রবিতে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৯-৮-২০২৩ দুপুর ৩:৩৬

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাপ্ত আয় থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে অসচ্ছল ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ‘শিক্ষার্থী সহায়তা তহিবল।’ এই তহবিলে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ব্যক্তিগতভাবেও পাঁচলাখ টাকা অনুদান দিয়েছেন। ‘শিক্ষার্থী সহায়তা তহবিল’ থেকে বুধবার (০৯ আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ৪২জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে পাঁচ হাজার করে টাকা বৃত্তি দেয়া হয়। 
এ উপলক্ষে সকালে ভার্চুয়াল ক্লাসরুমে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 
বিশ্ববিদ্যালয়ের এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত গণমাধ্যমকে জানানো হয়েছে, ছাত্র উপদেষ্টা  ড. মোঃ নাজমুল হোসেনের সঞ্চালনায়  প্রধান অতিথি  উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধাবী, শ্রেষ্ঠ ও বীর আখ্যায়িত করে বলেন, তোমরা মনের জোরে এগিয়ে যাবে। নজরুলের কবিতার মতো মাথা উঁচু করে বড় হবে। বাধা যেন হীনমন্যতার কারণ না হয়ে দাঁড়ায়। বীরের মতো  সামনের দিকে এগিয়ে গেলেই আলো দেখতে পাবে। শ্রেষ্ঠ সন্তানদের এগিয়ে নিতে আমরা সর্বাত্বক সহযোগিতা, উৎসাহ দিয়ে যাবো। 
বিশেষ অতিথি উপ-উপাচার্য এস এম মোস্তফা কামাল খান বলেন, আমাদের তরুণ শিক্ষকরা যে স্বপ্ন তোমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন তা কাজে লাগাতে হবে। আমাদের স্বীকৃতিকে কাজে লাগাতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য টাকা কোন বাধা নয়। ইচ্ছাশক্তি, চেষ্টা, প্রয়াস মানুষকে বড় করে। তোমাদের হাত ধরে বিশ^বিদ্যালয় তথা দেশ এগিয়ে যাবে।
বিশেষ অতিথি কোষাধ্যক্ষ ড. কে এম সালাহ উদ্দীন বলেন, আত্মবিশ^াস, মেধা ও আর্থিক সক্ষমতা থাকলে মানুষ সফল হতে পারে। সে জন্য নিজের লক্ষ্য, উদ্দেশ্য ঠিক করে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আগামীর পথে এগিয়ে যেতে হবে। অদম্য মেধাবীরাই  আগামীর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
আরও বক্তব্য দেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আতিকুল ইসলাম ও নুসরাত ইয়াসমিন ইভা।
অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ২১টি বিভাগ থেকে ৪২জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে এককালীন বৃত্তি হিসেবে দেয়া হয়। সম্মানীত অতিথিদের হাত থেকে শিক্ষার্থীরা বৃত্তি গ্রহণ করেন। এতে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার বিজন কুমার বহ্ম্র, প্রক্টর কামাল হোসেন, বিভাগীয় চেয়ারম্যানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এই তহবিল থেকে গত বছরের ২৬ আস্টে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এক শিক্ষার্থীর কৃত্রিম পা প্রতিস্থাপনের জন্য এক লাখ টাকা অনুদান দেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির