পদ্মায় নিখোজের পর মিললো প্রকৌশলীর ভাসমান লাশ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে বেড়িবাধের কাজ তদারকি করার সময় গতকাল নিখোঁজ প্রকৌশলী আমান উল্লাহর(২৫) লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। নিখোজের ২৭ ঘন্টা পর বুধবার (৯ আগস্ট) বিকেলে পদ্মা নদীর বেড়িবাধের কাজ করার সময় ঘটনাস্থলের প্রায় ২৫০ মি. দূর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য জানিয়েছেন।
মৃত আমান উল্লাহ (২৫) খুলনা জেলার রুপসা উপজেলার দোয়াড়া এলাকার বাসিন্দা খান রজ্জব আলীর ছেলে।
হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য বলেন, মৃত ওই প্রকৌশলী ডুবুরি দলের প্রধান ছিলেন। পদ্মানদীতে বেড়িবাধের কাজে নিজেই মাঝে মাঝে পরিদর্শনে পানিতে নামতেন। গত মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১১ টা ৪৫ মিনিটে নদীতে ফেলা জিও ব্যাগ যথাযথভাবে ফেলা হয়েছে কিনা দেখার জন্য অক্সিজেন মাস্কসহ ডুবুরির যাবতীয় সরঞ্জাম নিয়ে নদীর পানির নিচে যায়। প্রায় ১৫ মিনিট পর আমান উল্লাহ ভেসে উঠে সাহায্যের জন্য হাত উঁচু করলে নদীর পাড়ে থাকা অপর ডুবুরি জাহিদ পানিতে নেমে যান। কিন্তু ততক্ষণে আমান উল্লাহ পানিতে তলিয়ে যায়। তার প্রায় ২৭ ঘন্টা পরে ঘটনাস্থলের ২৫০ মি. দূর থেকে, পদ্মাপাড় হতে আনুমানিক ১৫ মি. দুরে আজ লাশটি উদ্ধার করা হয়। লাশ সনাক্ত সহ যাবতীয় কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied