টাকা ছাড়া সেবা মিলে না
মাদারীপুর আয়কর অফিসে চায়ের দাম ২ হাজার টাকা
বিধিসম্মত ভাবে সরকারি, বেসরকারি, নিবন্ধিত প্রতিষ্ঠানের কর্মচারী-কর্মকর্তাদের আয়ের উপর কর আরোপ করাই হল আয়কর। যাদের উপর কর আরোপ করা হয় তাদেরকে বলা হয় করদাতা। এসব করদাতারা আয়কর অফিসে সেবা নিতে আসলে টাকা বা ভোগান্তি ছাড়া কোন সেবা মিলে না। এমন অভিযোগ রয়েছে মাদারীপুর আয়কর অফিসের বিরুদ্ধে। রিটার্ন ফরম পূরণ করতে ৫০০ - ৫০০০ টাকা নেন ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। আয়কর সনদ নিতে নূন্যতম ১ হাজার টাকা দিতে হয়। এসব ঘটনা প্রতিদিনই ঘটছে।
গত ৮ আগষ্ট ২০২৩ সরেজমিনে গিয়ে দেখা যায়,মাদারীপুর নয়াকান্দি বাজিতপুর থেকে আয়কর সনদ নিতে এসেছেন কৃষক দুলাল মন্ডল। তিনি জানান, জমির দলিল করতে জরুরী আয়কর সনদ লাগবে। আমি অফিসে আসার পর মনির উজ জামান স্যারের কাছে বললে তিনি আমার কাছ থেকে ২ হাজার টাকা চেয়েছেন। আমি ২ হাজার টাকা দিয়ে আয়কর সনদ নিয়েছে।
বিষয়টি নিয়ে আয়কর অফিসের স্টেনো টাইপিষ্ট মনির উজ জামান এর সাথে কথা বললে তিনি এই অভিযোগ অস্বীকার করে বলেন, উনি কৃষক মানুষ লিখতে পারে না, জমি দলিল করতে আয়কর সনদ লাগবে রিটার্ন জমা দিবেন। ফরম পূরণ করতে পারে না আমাকে বলছে লিখে দেন। আমি লিখে দিয়েছি। উনি খুশি হয়ে আমাকে চা খেতে ২ হাজার টাকা দিয়েছেন।
এমন অনেক অভিযোগ রয়েছে এই অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক পিডবিøউডি কর্মকর্তা জানান, আমি তিন বছর রিটার্ন জমা না দেওয়ায় জরিমানার অজুহাত দেখিয়ে প্রথমে ১০ হাজার টাকা দাবি প্রধান সহকারীর। পরে আমার জরুরী প্রয়োজনে জোর করে তাকে ৫ হাজার টাকা দিয়ে আয়কর সার্টিফিকেট আনি।
সেবা পেতে হলে টাকা দিতে হয় নইলে ভোগান্তি পোহাতে হয়? এমন প্রশ্নের উত্তরে মাদারীপুর সার্কেল -১২২ এর উপ কর কমিশনার ইনজামাম উল হক বলেন, আমি জয়েন করার পর থেকে এই ধরনের অভিযোগ এখনো পাইনি। আমার অফিসে কেউ টাকার বিনিময়ে বা জোরপূর্বক করদাতার কাছ থেকে টাকা আদায় করছে আমার জানা নাই। যদি কেউ লিখিত অভিযোগ দেয় তাহলে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
জানা যায়, মাদারীপুরে নিবন্ধিত করদাতা আছে ৪৮ হাজার ৪৭২ জন। এর মধ্যে কর প্রদান করেন ১১ হাজার। ২০২২-২০২৩ কর বছরে কর আদায় হয়েছে ১১০ কোটি ৯৫ লাখ টাকা। করদাতাগণদের রিটার্ণ ফরম পূরণে সহায়তার প্রয়োজন হলে তাদের সহায়তার জন্য জেলায় আয়কর আইনজীবী প্রাকটিশনারগণ রয়েছেন।
এমএসএম / এমএসএম
ডেঙ্গু প্রতিরোধে নওয়াপাড়ায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
লাকসামে এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
হাকিমপুরে ৪৩২ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ২
পটুয়াখালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে পাল্টাপাল্টি অভিযোগ, তীব্র বিতর্ক
ওয়ারিশি সম্পত্তির দখল নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকির অভিযোগ
কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে তাঁতির মরদেহ
দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি
কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩
অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী
কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী
কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও
Link Copied