ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বন্যার পানিতে তলিয়ে যাওয়া দাদা-নাতির লাশ উদ্ধার


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১০-৮-২০২৩ দুপুর ১১:২২

চট্টগ্রামের চন্দনাইশে বন্যার পরিস্থিতির অবনতি দেখে পূর্ব দোহাজারী ভাড়া বাসা থেকে জামিজুরী নিজ বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ দাদা-নাতির লাশ উদ্ধার হয়েছ। গত ৯ আগষ্ট বুধবার বিকালে দোহাজারীর রেলওয়েস্থ কাছেমুল উলুম মাদ্রাসার পাশ থেকে নাতী আনিস (১২) এর লাশ উদ্ধার হলেও নিখোঁজ ছিল দাদা আবু সৈয়দ (৭৫)। নিখোঁজের একদিন পর আজ ১০ই আগষ্ট সকালে দোহাজারী জামিরজুরি এলাকার জব্বার সওদাগরের বাড়ির পাশে দেখা মিলে দাদা আবু সৈয়দ এর লাশ। স্থানীয় সূত্রে জানা গেছে,গত ৮ই আগস্ট সকালে ভাড়া বাসা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার সময় বন্যার প্রবল স্রোতে ভেসে যান তারা দুজন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাদের দুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে নিখোঁজ হওয়ার পর নাতীর লাশ উদ্ধার হলেও নিখোঁজ ছিল দাদা। দোহাজারী পৌরসভাস্থ স্থানীয় সাংবাদিক আবদুল গফুর রব্বানী জানান,আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ দোহাজারী পৌরসভার সাধারণ সম্পাদক মাওলানা মোক্তার হোসেন শিবলীর পিতা আবু সৈয়দ ও তার ভাতিজা আনিসসহ দুইজনে ভাড়া বাসা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে বন্যার পানির স্রোতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পরে আনিস এর লাশ উদ্ধার হলেও দেখা মিলেনি আবু সৈয়দের। তবে আজ সকালে দোহাজারী জামিরজুরি এলাকার জব্বার সওদাগরের বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ