চট্টগ্রামে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে ফারাজ করিম চৌধুরী
গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবিএম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। এ উপলক্ষে (১০ আগস্ট) বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বন্যার্ত ১৫০০ পরিবারের মাঝে বিতরণের লক্ষ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নিকট ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন তিনি৷ জানা যায়, বুধবার সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন ফারাজ করিম চৌধুরী। এরপর সাথে সাথে চট্টগ্রাম শহরের নতুন চাক্তাই ভেড়া মার্কেটের পাশে ইসহাক এন্ড ব্রাদার্স এর সামনে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্যসামগ্রী ক্রয় করে প্যাকেটিং করার কার্যক্রম শুরু হলে গভীর রাত পর্যন্ত জেগে সরাসরি তত্ত্বাবধান করেন তিনি। তার আহবানে এই কার্যক্রমে শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য প্রেরিত এসব ত্রাণ সামগ্রীর মধ্যে মুড়ি, চিড়া, মোমবাতি, চিনি, বিস্কুট, দিয়াশলাই, মিনারেল ওয়াটার সহ আনুষঙ্গিক সামগ্রী রয়েছে।
জেলা প্রশাসকের নিকট এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করার সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন