সবাই মিলে কাজ করলে যেকোনো দুর্যোগ মোকাবেলা সম্ভব:চেয়ারম্যান খোরশেদ আলম টিটু
চট্টগ্রাম চন্দনাইশে বরমা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১ হাজার ৫০০ অসহায় পরিবারের মানুষের মাঝে শুকনা খাবার ও রান্না করা খাবার বিতরণ করেছে বরমা ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু। আজ (১০ই আগষ্ট) বৃহস্পতিবার বিকালে তাহার নিজস্ব অর্থায়নে ৫নং বরমা ইউনিয়ন বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় এই সব খাবার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বরমা ইউনিয়নের টেক পর্যবেক্ষক মীর ইমরান হোসেন,ইউপি সদস্য মুহশিন,মুফিজুল ইসলাম,মধু সুধন দত্ত, জয় দেব গাঙ্গুলি,আ.লীগ নেতা বাহাদুর,নাজিম উদ্দিন,কুতুব উদ্দিন,সেলিম উদ্দিন,যুবলীগ নেতা আসাহাব উদ্দিন হিরু,মো.আদর হোসেন,মো.নয়ন,রিজবী,ছাত্রলীগ নেতা শিহাব,খোকা,বাবু,কাঠ ব্যবসায়ি মজিবুর রহমান,ফারুক,রহিম,জাকির হোসেনসহ স্থানীয় আ.লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় চেয়ারম্যান খোরশেদ আলম টিটু বলেন,ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা কখনোই হতাশ হবেন না। আপনাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও তার নির্দেশনায় আমি সর্বদা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। তিনি আরো বলেন, বন্যায় হতাশ না হয়ে সবাই মিলে কাজ করলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান