তাড়াশে ধাত্রীদের সন্মাননা প্রদান
প্রসবে সুস্থ সন্তান, সুস্থ মাতা- অগ্রণী ভুমিকা রাখেন ধাত্রীমাতা। সিরাজগঞ্জের তাড়াশে ধাত্রীমাতা (দাইমা)দের সন্মাননা প্রদান করা হয়েছে। ১০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে তাড়াশ পাবলিক লাইব্রেরি চত্বরে ভিলেজ ভিশন বাংলাদেশের আয়োজনে এ অনুষ্ঠান করা হয়। ধাত্রীমাতা সমাজে মানবতার সেবায় নিবেদিত প্রাণ। দিন নাই রাত্রি নাই, কি ঝড় কি বৃষ্টি কি অন্ধকার সব উপেক্ষা করে প্রসব বেদনার খবর পাওয়ার সাথে সাথেই ছুটে যায় সেই বেদনা মায়ের কাছে। আল্লাহ পাকের ইচ্ছায় ছোট শিশু তুলে দেয় ক্লান্ত মায়ের কোলে। তখন মা শিশু কোলে পেয়ে ব্যথা ভুলতে থাকে।ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকারের সভাপতিত্বে সেই ২০ জন ধাত্রীমাতা (দাইমাদের) ক্রেষ্ট, জায় নামাজ, হিন্দুদের শাড়ি ও ভালো মানের খাবার প্যাকেট সন্মাননা হিসাবে প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রচেষ্টা সবার জন্য শাহজাদপুর সিরাজগঞ্জের পরিচালক শাহবাজ খান সানি,বেলকুচি স্মার্ট টুরিজমের ও স্মার্ট বয়েজের, পরিচালক আসলাম উদ্দীন আবুল কাশেম , শাহ আলম, শরীফুল ইসলাম, রিপন ও সাগরসহ অনেকে।
এমএসএম / এমএসএম
বোয়ালমারীতে ধানের জমি থেকে যুবকের লাশ উদ্ধার
কুড়িগ্রামে ৪০ বছরের মুয়াজ্জিনি শেষে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শুক্কুর আলী
চাকিরপশার বিলের শতবর্ষের ইতিহাস নদী থেকে বিল হারাচ্ছে মৎস্য ও জীববৈচিত্র্য
রেলের কারখানায় নকল যন্ত্রাংশের ব্যবহার, অর্থ লোপাট, ঝুঁকিতে সেবা!
পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন
বরিশালে ছাত্রশিবিরের এসএসসি A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
ফটিকছড়িতে ‘মির্জারহাট মারকাযুদ দাওয়াহ্ মহিলা হিফয খানা’র শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত
খালিয়াজুরীতে ভবন সংকটে ব্যাহত পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান
বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ড্রেজার-বাল্কহেডসহ ৪ বালু উত্তোলনকারী আটক
পটিয়ায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট
কোনাবাড়ীতে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রুপ নিয়েছে: গত ৭ দিনে আক্রান্ত ৪৩২