চৌদ্দগ্রামে কালিকাপুর ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লার চৌদ্দগ্রামে কালিকাপুর ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় কেক কেটে, আলোচনা সভা ও স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে কালিকাপুর ব্লাড ডোনেশন ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উজিরপুর ইউপি চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাছুম, কুমিল্লা মহানগর কলেজ ও ফেনী সিটি কলেজের চেয়ারম্যান মো: শহীদুল ইসলাম (জিয়া), ধর্মপুর নাজিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ।
কালিকাপুর ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি মনজিল হোসাইন মঞ্জুর দিক-নির্দেশনায়, সংগঠনের সিনিয়র পরিচালক বেলায়েত হোসেন তনুর সভাপতিত্বে ও পরিচালক ফরহাদ হাজারীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন, জহিরুল ইসলাম, মুফতি আব্দুল জলিল, মাওলানা দেলোয়ার হোসেন, চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তানের উপদেষ্টা গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবী সোহাগ ইকবাল ইমন, মো: ফরহাদ, সাইফুল ইসলাম সিয়াম।
এ সময় কালিকাপুর ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের পরিচালক হাফিজ আহম্মদ নাঈম, শিহাব খান, সমন্বয়ক আবদুর রহমান, একরাম হোসাইন, জাকির হোসেন, সামিউল আলিম, মোহাম্মদ সবুজ, ওমর ফারুক, সোরহান ইসলাম সোহেল, আশফাকুল হাসান রাফি, রাশেদ মজুমদার, ফাহাদ খান, ফাইজা আক্তার, নাহিদা ইসলাম লিজাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন