ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

পাহাড়ী ঢলে ভেঙে গেলো রাইখালীর একমাত্র বাঁশের সাঁকোটি


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১২-৮-২০২৩ দুপুর ১২:২৭
গত এক সপ্তাহের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে ভেঙে গেলো রাঙামাটির কাপ্তাই উপজেলার নারানগিরি খালের একমাত্র বাঁশের সাঁকোটি। গত মঙ্গলবার নারানগিরি খালে তীব্র পানির স্রোতে সাঁকোটি ক্ষতিগ্রস্থ হয়। উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের অন্তর্গত নারানগিরি ১নং পাড়ার বাসিন্দাদের একমাত্র খাল পারাপার এর সম্বল ছিলো এটি। যার ফলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার প্রায় ৫০টি পরিবারের।
 
নারানগিরি এলাকার বাসিন্দা মোহাম্মদ রাশেদ, ইউসুফ সওদাগর, আজিজ মিয়া, আব্দুল মুনাফ সহ কয়েকজন জানান, বর্ষা মৌসুম আসলেই আমাদের দুঃখের শেষ থাকেনা। প্রতি বর্ষাই এই বাঁশের সাকো ভেঙে গিয়ে নদী গর্বে বিলীন হয়ে যায়। আমরা বারবার আবেদন করার পরও এখানে কোন পাকা সেঁতু নির্মাণ করা হচ্ছে না। এই দুঃখ লাগবে, আমরা সরকারের সু-দৃষ্টি কামনা করছি। 
 
রাইখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শৈবাল সরকার জানান, খুব শীঘ্রই এই খালের উপর সেতু নির্মাণ কাজ শুরু হবে। এবিষয়ে কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী জানান, আমরা ইতিমধ্যে এই খালের উপর সেতু নির্মাণের জন্য প্রস্তাব প্রেরণ করেছি। প্রস্তাব পাস হয়ে আসলে কাজ শুরু হবে। 

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু