তানোরে পুকুরের মাটি বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
রাজশাহীর তানোরে পুকুরের মাটি বহন করে বিক্রির ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরে তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা করেন।
এলাকাবাসী ও নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, তানোর উপজেলার তালন্দ ইউনিয়ন এলাকার মোহর গ্রামে চাঁপাই নবাবগঞ্জ এলাকার জৈনক ব্যক্তির একটি পুকুর থেকে মাটি কেটে ট্রাক্টর যোগে পাকা রাস্তা দিয়ে বহন করে অন্যত্র বিক্রি করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে তানোর ইউএনও বিল্লাল হেসেন মোবাইল ফোনে স্থানীয় জৈনক গ্রাম পুলিশকে পুকুরে পাঠিয়ে ভেকু গাড়ির চাবি নিয়ে তার দপ্তরে আসার নির্দেশ দেন।
এমন নির্দেশ পেয়ে জৈনক গ্রাম পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেকু মেশিনের (গাড়ি) চাবি নিয়ে ইউএনও বিল্লাল হোসেনের কাছে জমা দেন।
খবর পেয়ে পুকুর মালিকের (আইদড়) দেখভালের দায়িত্বে থাকা মোহর গ্রামের সামসুদ্দিনের পুত্র দুলাল হোসেন (৪২) কথা বলার জন্য তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেনের কাছে যান।
এসময় তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাটি বহন ও বিক্রির অপরাধে দুলাল হোসেনের ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং পুকুর থেকে গাড়ি উঠিয়ে নেয়ার নির্দেশ দেন।
এমএসএম / এমএসএম
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি
যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক
জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল
এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা
দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০
Link Copied