সদরপুরে ‘বিশ্ব ওলী মঞ্জিল’ নামে জাকের পার্টির নতুন ঠিকানা
ফরিদপুরের সদরপুরের দক্ষিণ আটরশিতে জাকের পার্টি সমর্থকদের জন্য ‘বিশ্ব ওলী মঞ্জিল’ নামে নতুন একটি দরবার শরীফ উদ্বোধন করলেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী। গত ১১ আগস্ট শুক্রবার জুম্মা নামাজের আগে দলীয় পতাকা উড়িয়ে মোনাজাতের মাধ্যমে নতুন দরবার বিশ্ব ওলী মঞ্জিলের উদ্বোধন করেন জাকের পার্টি চেয়ারম্যান। এ সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে জাকের পার্টির চেয়ারম্যান বলেন যারা পীরকেবলাজানকে ভালবাসেন, জাকের পার্টিকে যারা ভালবাসেন তারা প্রতি সোমবার বিশ্ব ওলী মঞ্জিলে এসে জলসায় শরীক হবেন , দোয়া-দরূদ পড়বেন ও তবারক গ্রহণ করবেন।
জাকের পার্টির প্রেস সচিব শামীম হায়দার বলেন, বিশ্ব জাকের মঞ্জিল দরবারে সাধারণ জাকের আশেকানদের ভেতরে যাওয়ার মতো এখন আর পরিস্থিতি নেই। ‘বিশ্ব ওলী মঞ্জিল’ পীরজাদা মোস্তফা আমীর ফয়সলের তত্বাবধানে সম্পূর্ণ আলাদা ব্যবস্থাপনায় পরিচালিত হবে। এখানে জাকের পার্টির সমর্থক জাকেররা আসবেন।
নান্নু নামের এক জাকের বলেন, ‘দুই পীরজাদার মধ্যে দ্বন্দে দুই জায়গায় ওরস হয়। কোথায় যাব- বুঝতে পারছি না। আমরা দুজনকেই ভালবাসি। কিন্তু এত কাছে দুইটি দরবার থাকলে ভক্তদের মধ্যে রেষারেষির সৃষ্টি হতে পারে। এ বিষয়টি আমাদের খারাপ লাগছে।
জানা যায়, ৫০ এর দশকে এনায়েতপুরের পীর শাহসুফী মোঃ ইউনুস আলীর নির্দেশে বিশ্বওলী খাজাবাবা হাসমত উল্লাহ্ (কুঃছেঃআঃ) বর্তমান ৮ রশিতে জাকের ক্যাম্প স্থাপন করেন। ৮০ এর দশকে তিনি জাকের ক্যাম্পকে বিশ্ব জাকের মঞ্জিলে রূপান্তরিত করেন। তারই জীবদ্দশাতে ১৯৮৯ সালে জাকের পার্টির জন্ম হয় এবং পার্টির চেয়ারম্যান হন পীরজাদা মোস্তফা আমীর ফয়সল। ২০০১ সালে ৩০ শে এপ্রিল পীর এর ওফাতের পর গদিনশীন হন পীরজাদা খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী। পরবর্তীতে দুই পীরজাদার মধ্যে বিশ্ব জাকের মঞ্জিল ও জাকের পার্টি নিয়ে আস্তে আস্তে দ্বিধাবিভক্তি দেখা দিতে থাকে। ২০১৯ সালে দুই পীরজাদা আলাদা আলাদা ওরস শুরু করলে দ্বন্দের বিষয়টি জনসম্মুখে চলে আসে। প্রায় ৬০ একর জায়গা নিয়ে বিশ্ব জাকের মঞ্জিল দরবার প্রতিষ্ঠিত হয়। বৃহত্তর এরিয়া প্রায় ৬ শত একর জায়গা নিয়ে অবস্থিত। তারই একাংশ ৭ একর জমিতে ঘোষণা করা হয়েছে জাকের পার্টি সমর্থিত বিশ্ব ওলী মঞ্জিল।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’