এমপির মনোনয়ন পেলে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে এমপি নির্বাচিত হবো : লন্ডন প্রবাসী তানজির
সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে জয়পুরহাটের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন লন্ডন প্রবাসী ও জয়পুরহাটের কৃতি সন্তান এ্যাডভোকেট তানজির আল ওহাব।
গতকাল সন্ধ্যায় জয়পুরহাট শহরের প্রফেসর পাড়া এলাকায় বৈরাগীর মোড়ের একটি অফিসে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় প্রবাসী এডভোকেট তানজির আল ওহাব বর্তমান জয়পুরহাটের সামাজিক, রাজনৈতিক,স্থানীয় নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করেন।
দেশে রাজনৈতিক সংকট চলছে। দেশ ও জাতি গঠনে নিরপেক্ষ গণমাধ্যমের ভূমিকা অনেক রয়েছে। তাই তিনি গণমাধ্যমকর্মীদের সঠিক বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
আসছে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যখন দেশে থাকতাম,তখন ছাত্র রাজনীতি করেছি,জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি থাকা অবস্থায় এমপি নির্বাচন করার জন্য বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলাম। তখন আমার চেয়েও দল কাউকে ভালো মনে করেছিল তাকে মনোনয়ন দিয়েছিল, তখন আমি মনোনয়ন পাইনি। তারপর লন্ডনে পড়াশুনা ও ব্যবসার প্রয়োজনে থাকতে হয়েছে। কিন্তু আমার সবসময়ই নেতাকর্মীদের সাথে যোগাযোগ ছিল ও জয়পুরহাটে আসা যাওয়ার মধ্যেই আমি আছি । দেশের সংকটময় পরিস্থিতি,মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে নেতাকর্মীরা যদি আমাকে এমপি হিসেবে চায় তাহলে আমি এমপি মনোনয়ন প্রত্যাশী হবো।
তিনি আরো বলেন, বিএনপি থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় এবং আমি যদি এমপি হিসাবে জয়পুরহাটে নির্বাচন করি,তাহলে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আমি এমপি নির্বাচিত হবো।এবং জয়পুরহাটের উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে কাজ করব।
তিনি আরো বলেন আমি জয়পুরহাটের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে ছিলাম,আছি এবং থাকবো।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ