পাবিপ্রবিতে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার(১২ আগস্ট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষকদের জন্য ‘আউটকাম বেজড এডুকেশন কারিকুলাম ডেভেলপমেন্ট’ বিষয়ের ওপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান।
কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন ইন্ডিপেডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইইই বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শেখ রাসেল আল-আহম্মেদ এবং সহযোগী অধ্যাপক ড. মোঃ নূর আলম।
উদ্বোধনী কর্মশালায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, প্রতিটি কাজে একটি সিস্টেম দাঁড় করাতে হবে। নিয়মের মধ্যে থাকলে সামনে আগানো সহজ ও যেকোনো সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব। প্রতিটি মানুষেরই কিছু কিছু সীমাবদ্ধতা থাকে, এসকল প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে আমরা ভালো কিছু করার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওযার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করছি এবং ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি।
উপ-উপাচার্য অধ্যাপক এস এম মোস্তফা কামাল খান বলেন, আমাদের ভেতর থেকে জানার আগ্রহকে জাগ্রত করা এবং সেভাবে কাজ করতে হবে। কোনো কাজকে সহজে করার জন্য প্রশাসনিক জটিলতাকে দূর করতে হবে। ক্ষুদ্র সামর্থ্য দিয়ে সর্বাত্মক চেষ্টা করে এগিয়ে যেতে হবে।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল-এর উদ্যোগে ইইই বিভাগের সকল শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সকাল ১০টায় শুরু হয়ে বিকাল পর্যন্ত কর্মশালা চলে। কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ভার্চুয়াল শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা