চট্টগ্রামে পানিবন্দি বন্যার্তদের পাশে দাঁড়াল এস. আলম গ্রুপ
বিগত কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে লাখ লাখ চট্টগ্রামবাসী পানিবন্দি হয়ে পড়েছে। সৃষ্ট বন্যায় ডুবে গেছে সড়ক, অলি-গলি, মহাসড়ক ও দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট। এমন মানবেতর পরিস্থিতিতে অতীতের মতো এবারও চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে দেশের অন্যতম প্রধান শিল্পপরিবার এস. আলম গ্রুপ। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে ১৫ হাজার পরিবারের জন্য জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে।
চট্টগ্রামের বানভাসি মানুষের জন্য জরুরি এই ত্রাণ সহায়তার মধ্যে প্রত্যেকের জন্য রয়েছে- চাল ৫ কেজি, ডাল ১ কেজি, চিড়া ৫ কেজি, গুড় ১ কেজি, লবন ১ কেজি, শুকনো বিস্কুট/টোস্ট বিস্কুট ২ বক্স, স্যালাইন ১০ পিসের ১ প্যাকেট। আরো রয়েছে, ডেটল সাবান ২টি, দিয়াশলাই/ গ্যাসলাইট এবং ভালো মানের ৫টি করে মোববাতি। এছাড়া, উক্ত ১৫ হাজার পরিবারের জন্য ২ লাখ লিটার নিরাপদ সুপেয় পানিও সরবরাহ করেছে।
এ সম্পর্কে এস. আলম গ্রুপ এর পক্ষ থেকে জানানো হয়, “এবার স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে চট্টগ্রামবাসী। তাদের এই দুঃসময়ে সামর্থ্য অনুযায়ী সবারই বন্যার্তদের পাশে থাকা উচিত। এস. আলম গ্রুপ যেকোনো দুর্যোগ, মহামারি বা চ্যালেঞ্জিং সময়ে চট্টগ্রামের সাধারণ মানুষকে সহায়তার জন্য অতীতে সবসময় এগিয়ে এসেছে। এবারো তার ব্যত্যয় ঘটেনি। মানবিক দিক বিবেচনা করেই আমরা প্রাথমিকভাবে ১৫ হাজার পরিবারের জন্য জরুরি ত্রাণ সহায়তা প্রদান করেছি। এই ত্রাণ সামগ্রীর মধ্যে প্রয়োজনীয় খাবার, জরুরি স্বাস্থ্য উপকরণ সহ অন্যান্য পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। আমরা চট্টগ্রামের বানভাসি মানুষের জন্য এই সহায়তা অব্যাহত রাখব।”
প্রসঙ্গত, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (সিএসআর) এর আওতায় এস. আলম গ্রুপ শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার রক্ষায় ধারাবাহিকভাবে বিভিন্ন ইতিবাচক কর্মসূচি গ্রহণ করে চলেছে। কোভিড-১৯ মহামারিতে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় চট্টগ্রাম সহ সারাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য অবদান রয়েছে। অধিকন্তু জাতীয় দুর্যোগকালীন সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে নিয়মিতভাবে সহযোগিতা ও অনুদান প্রদান করে থাকে এস. আলম গ্রুপ।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা