মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে এক বৃদ্ধা নিখোঁজের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে দর্শনা ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয়রা ও পরিবারের স্বজনরা জানান, শনি্ার (১২ আগস্ট ) দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের রঘুনাথপুর মালিতা পাড়ার জুবান মন্ডলের স্ত্রী জায়েদা খাতুন (৬৫) প্রতিদিনের ন্যায় বাড়ির পাশেই মাথাভাঙা নদীতে গোসল করতে যায়। নদীতে নেমে ডুবদিয়ে গোসল করার সময় নিখোঁজ হন জায়েদা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে লোকনাথপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। এবিষয়ে দর্শনা ফারার সার্ভিসের ফায়ার ফাইটার জিয়াউর রহমান বলেন, আমরা খবর পাওয়ায় পরপরই আমাদের একটি দলসহ স্থানীয় লোকজন প্রায় তিন ঘন্টা চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা খুলনা থেকে ভুবুরি আসার জন্য বলেছি, ইতিমধ্যেই তারা রওনা হয়েছে। ডুবুরির দল এসে কাজ শুরু করলে অবশ্যই আমরা লাশ উদ্ধার করতে সক্ষম হবো। শেষ খবর সাড়ে ৩ ঘন্টায়ও মাথাভাঙ্গা নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে স্থানীয়রা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান