ফুলজোড় নদে অবৈধভাবে বালু উত্তোলন;২ লাখ টাকা জরিমানা
সিরাজগঞ্জের রায়গঞ্জের নলকা ইউনিয়নের কুমাজপুর গ্রামে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করার দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ আগষ্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল এই অর্থদন্ড দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল জানান, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা ফুলজোড় নদী থেকে প্রতিদিন বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। বারবার সতর্ক করার পরেও কর্নপাত না করে ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বালু উত্তোলন ও বিক্রির কাজ অব্যাহত রাখে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সব সময় সর্তক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied