ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মনসা পূজাকে ঘিরে জমজমাট কাপ্তাইয়ের রাইখালী ছাগলের হাট


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৩-৮-২০২৩ দুপুর ১১:৪১
আগামী ১৮ আগষ্ট শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের শ্রীশ্রী মনসা পূজা। মনসা পূজার দিন সনাতনী সম্প্রদায়ের অনেকেই দেবী মনসার উদ্দেশ্যে পাঠা ছাগল ও হাঁস বলি দিয়ে থাকে। বিশেষ করে চট্রগ্রাম অঞ্চলে পাঠা ছাগল বলি দেওয়ার রেওয়াজ বহু বছরের।
 
এদিকে রোববার (১৩ আগষ্ট) সকালে কাপ্তাই উপজেলার রাইখালী বাজারের বটতলা ছাগলের হাটে গিয়ে দেখা যায়, ছাগল কিনতে দুরদুরান্ত থেকে মানুষের আগমন ঘটেছে। বাজারে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভীড়। এইসময় পাহাড়ের বিভিন্ন জাতের ছাগলের পাশাপাশি পাটনাইয়া জাতের ছাগল বেশী বিক্রয় হতে দেখা গেছে।
 
কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কারিগড় পাড়া থেকে ছাগল বিক্রয় করতে এসেছেন সাইনুপ্রু মারমা। তাঁর সাথে কথা হলে তিনি জানান, নিজ ঘরে তিনি বেশ কয়েকবছর ধরে ছাগল পালন করে আসছেন। প্রতিবছর তিনি রাইখালী হাটে এসে ছাগল বিক্রয় করে বেশ লাভবান হন। তাই এবারও ছাগল বিক্রয় করতে এই হাটে এসেছেন। অন্য বছরের মতো এবারও ছাগল বিক্রি করে ভালো দাম পাবেন বলে আশা করছেন তিনি। এরকম আরো কয়েকজন ছাগল বিক্রেতার সাথে কথা হলে তারাও জানান, এই বছর ছাগলের চাহিদা বেশি থাকায় দামও ভালো পাবেন বলে আশা করছেন তারা। এছাড়া মাঝারি সাইজের ছাগলের চাহিদা এইবার অনেকটা বেশী বলে তারা জানান।
 
অন্যদিকে ছাগল কিনতে আসা রাঙ্গুনিয়ার বাসিন্দা মৃদুল দাশ, মনু দাশ, চন্দ্রঘোনার বাসিন্দা শ্যামল পালিত, অসীম, নয়ন সহ বেশ কয়েকজন ক্রেতা জানান, তারা প্রায় প্রতিবছরই রাইখালী হাটে ছাগল কিনতে আসেন। বিশেষ করে এই হাটে ভালো মানের ছাগল পাওয়া যায়। এবং এই হাটে বিক্রয় করতে আনা বেশিরভাগ ছাগলই সাধারনত ক্রেতাদের বাড়িতে লালন পালন হয়ে থাকে। তাই এখানকার ছাগলের চাহিদা তুলনামুলক অনান্য হাটের তুলনায় বেশি। তবে এবার রাইখালী বাজারে ছোট বড় প্রচুর ছাগলের সমারহ থাকলেও দাম অত্যাধিক চড়া বলে তারা জানান।
 
রাইখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার জানান, কাপ্তাইয়ের মধ্যে ঐতিহ্যবাহী একটি হাট হচ্ছে রাইখালী বাজার। যেখানে প্রতিবছর সাপ্তাহিক হাট ছাড়াও মনসা পূজাকে কেন্দ্র করে এইসময়ে একটি জমজমাট ছাগলের হাট বসে থাকে। এবারও রাইখালীর এই ছাগলের হাট জমজমাট হয়েছে। এবং হাটে ক্রেতা বিক্রেতাদের বেশ ভীড় লক্ষ্য করা গেছে। নায্যমূল্যে ক্রেতারা ছাগল কিনতে পারছে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু