ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নন্দীগ্রামে নবাগত ইউএনও হুমায়ন কবির এর যোগদান


নন্দীগ্রাম প্রতিনিধি photo নন্দীগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৮-২০২৩ দুপুর ৪:৩২
 বগুড়ার নন্দীগ্রামে বিতর্কিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত বদলি হওয়ায় তার স্থলে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ন কবির যোগদান করেছেন। রবিবার (১৩ই আগস্ট) সকাল ৯টায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন কবিরকে তার দায়িত্ব বুঝে দেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন কবির দায়িত্ব গ্রহনের পর তাকে ফুলের তোরা দিয়ে বরন করে নেন উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ।
 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহীলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডঃ তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহানুল ইসলাম প্রমূখ। 
 
উল্লেখ্য, বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠা বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা বেগম শিফা নুসরাতকে (সিনিয়র সহকারী সচিব) তার বর্তমান পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার পূর্বক এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট বিআরটিএ ঢাকা পদে পদায়নের লক্ষে তার চাকরি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ন্যাস্ত করা হয়। গত ১২ই জুলাই গত ১২ই জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে (প্রেষণ-২ শাখা) সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেন।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ