তানোরে লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে গরুর মৃত্যু
রাজশাহীর তানোরে লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে গরু। চিকিৎসা করেও হচ্ছে না প্রতিকার। ফলে লাম্পি স্কিন রোগের প্রর্দুরভাবে আতঙ্কিত হয়ে পড়েছে তানোরের খামারীরা। জানা গেছে, সোমবার(১৪আগস্ট) উপজেলার কামারগাঁ ইউনিয়ন কামারগাঁ উপর পাড়া গ্রামের খামারী সাদ্দাম হোসেনের একটি সাত মাসের আইড়া বাছুর লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সাদ্দাম হোসেন জানান,প্রায় ১০দিন ধরে তার একটি গরুর বাছুর লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে পড়ে ছিলো।পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে বিভিন্ন রকমের ঔষধ সেবন করিয়েও কোন প্রতিকার হয়নি। অবশেষে বাছুরটি মারা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, শুধু তার গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত না তার মতো অনেক খামারিদের গরু এ লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে। অথচ এই লাম্পি স্কিন রোগের তেমন কোন ফলপ্রসূ প্রতিরোধক ব্যবস্থা করতে পারছেনা উপজেলা প্রাণীসম্পদ অফিস। ফলে দিন দিন আরো বেড়েই চলেছে এই লাম্পি স্কিন রোগের প্রার্দুরভাব। এতে করে ব্যাপক দূ’চিন্তায় পড়েছে তানোর উপজেলার গরুর খামারীরা। তানোর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ সুমন মিয়া জানান, লাম্পি স্কিন রোগ নির্ণয় করতে ব্যাপক চেষ্টা চালানো হচ্ছে, আশা করা যাচ্ছে দ্রুত এসমস্যা থেকে রক্ষা পাবেন খামারীরা।
এমএসএম / এমএসএম
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি
যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক
জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল
এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা