আগামীকাল ১৫ আগষ্ট টুঙ্গিপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সকল প্রস্তুতি সস্পূর্ন
গোপালগঞ্জের নিভৃত পল্লী টুঙ্গিপাড়ায় জন্ম স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট কিছু বিপদ গামী সেনা সদস্যর হাতে নির্মম ভাবে সপরিবারে নিহত হওয়ার পর এখানেই চির নিদ্রায় সায়িত হন তিনি। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে প্রতি বছরের মতো এবারো টুঙ্গিপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ ও তিন বাহিনীর প্রধানগণ। তাদের আগমনকে কেন্দ্র করে সকল প্রস্ততি সম্পূর্ন হয়েছে। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
জীবন দশায় বারবারই গ্রামের বাড়ী ফিরে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিয়েছেন প্রতিবেশির খোজ খবর। কিন্ত ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট তাঁর চলে যাওয়া ছিল একবারেই ভিন্ন ধরনের। বিপদ গামী কিছু সেনা সদস্যর হাতে নিহত হবার পরের দিন ১৬ আগষ্ট হেলিকপ্টারে বঙ্গবন্ধুর মৃত দেহ নেওয়া হয় টুঙ্গিপাড়ায়। নির্দেশ দেওয়া হয় তড়িঘড়ি যানাযার পর দাফনের। দাফন করা হয় পিতা মাতার কবরের পাশে। এর পর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হচ্ছে।
এদিন সকালে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন, সশস্ত্র বাহিনী কর্তৃক গার্ড অব অনার প্রদান, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত থাকার কথা রয়েছে মন্ত্রী পরিষদ, তিন বাহিনীর প্রধান ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ১১টায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেওয়ার কথা রয়েছে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের রাষ্ট্রীয় মূল কর্মসূটি টুঙ্গিপাড়ায় হওয়ায় ব্যানার ও তোরনে ছেয়ে গেছে গোপালগঞ্জের সড়ক ও মহল্লা।
জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান বলেছেন , প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গোটা সমাধি সৌধ কমপ্লেক্স ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। প্রশাসনের কঠোর নজরদারীতে থাকবে সমাধি সৌধ। বিদেশে পলাতক বঙ্গবন্ধুর বাকি খুনিদের দেশে ফিরিয়ে এনে সরকার তাদের ফাঁসির রায় কার্যকর করবে এমনটাই দাবী আওয়ামী লীগ নেতাদের।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা