চন্দনাইশে সাঙ্গু নদীর ভাঙন রোধে ও বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন
চন্দনাইশ ও সাতকানিয়া সীমান্ত এলাকায় সাঙ্গু নদীর ক্রমাগত ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ ১৪ আগস্ট সোমবার দুপুরে চন্দনাইশ-সাতকানিয়া তুলাতলী-সেনচর ৪নং ওয়ার্ডের সাঙ্গু নদীর তীরে প্রায় ১ কিলোমিটার জুড়ে এ মানববন্ধন করা হয়। ভাঙন রোধে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমান, মাওলানা কামাল, নাছির উদ্দীন, গিয়াস উদ্দিন, মঈন উদ্দিন, বেলাল উদ্দিন, সিরাজ, জামাল সহ অনেকেই। এসময় বক্তারা বলেন দ্রুততম সময়ে বাঁধ নির্মাণের ব্যবস্থা না নিলে চন্দনাইশের চর বরমা ও সাতকানিয়ার তুলাতলী- সেনচর এলাকার সিংহ ভাগ এলাকা নদিতে তলিয়ে যাবে। ভাঙনের ফলে ঝুঁকিতে রয়েছে শেবন্দী চর-বরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হেদায়েতুল ইসলাম নূরানি মাদ্রাসা, দারুত তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা, কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন এন জি ও দ্বারা পরিচালিত ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেকগুলো সামাজিক প্রতিষ্ঠান ও শত শত একর চর এলাকার ফসলি জমি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান