ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কেশবপুর বিভিন্ন সড়কের মরা গাছ পথচারীদের ঝুঁকি দ্রুত অপসারনের দাবী


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৪-৮-২০২৩ দুপুর ৪:০

যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন সড়কের মরা গাছ পথচারীদের ঝুঁকি বেড়েছে। জেলা পরিষদের গাফিলতির কারনে বর্ষা মৌসুমে পথচারীদের চলাচলে ঝুঁকির কারণসহ আহত হওয়ার ঘটনা ঘটেছে। দ্রুত অপসারনের দাবী এলাকাবাসীসহ পথচারীদের।
উপজেলার বিভিন্ন সড়ক পরিদর্শন কালে দেখা গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়কের দু'পাশে জেলা পরিষদের লাগানো বড়ো বড়ো বিভিন্ন বনজ বৃক্ষ মরে শুকিয়ে গেছে। বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে মরা গাছের শুকনো ডাল-পালা ভেঙ্গে পড়ে পথচারীদের গায়ে পড়ে আহত হওয়ার ঘটনা ঘটে চলেছে। ইতি মধ্যে উপজেলার ভেরচী টু কলাগাছি সড়ক, কেশবপুর টু রাজগজ্ঞ সড়ক,সাগরদাঁড়ি সড়ক, হাসানপুর টু বগা সড়ক, কেশবপুর টু পাঁজিয়া সড়ক, কেশবপুর টু ফতেপুর সড়কের পাশে লাগানো বড়ো বড়ো বিভিন্ন প্রকারের গাছ অনেক আগে মারা গেছে। কোটি কোটি টাকার সম্পদ শুকিয়ে নষ্ট হয়ে গেলেও সংশ্লিষ্ট কতৃপক্ষ এব্যাপারে সম্পুর্ন উদাসীন। জেলা পরিষদের গাফিলতির কারনে বর্ষা মৌসুমে পথচারীদের চলাচলে ঝুঁকি বেড়েছে। বিভিন্ন সময়ে মরাগাছের ডাল-পালা ভেঙ্গে পড়ে পথচারীদের আহত হওয়ার ঘটনা ঘটছে। 
উপজেলার সুফলাকাটি ইউনিয়নের একজন স্কুল শিক্ষক বলেন, নয়াপাড়া টু চুকনগর সড়কের দুইধারে অনেক গাছ মারা গেছে এবং তার ডাল-পালা ভেঙ্গে পড়ে পথচারীদের গায়ে পড়ে অনেক লোক আহত হয়েছে। কয়দিন আগে মরাগাছের ডাল ভেঙ্গে পড়ে এক পথচারী পল্লী চিকিৎসক মারাত্মক ভাবে আহত হয়েছেন। 
এবিষয়ে গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান বলেন, আমার ইউনিয়নের ভেরচী সড়কের দু'পাশে প্রচুর গাছ শুকিয়ে নষ্ট হয়ে গেছে। বহুবার লিখিত এমনকি মৌখিক ভাবে জেলা পরিষদের চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। কিন্তু আজ পরন্ত কোনো ব্যবস্থা নেয়নি।   
এব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, সড়কে অনেক গাছ মারা যেয়ে শুকিয়ে গেছে। ইতিমধ্যে সড়ক গুলো চিহৃত করা হয়েছে এবং জেলা পরিষদকে অবহিত করা হয়েছে। জেলা পরিষদও খুব দ্রুত মরা গাছগুলো অপসারণের ব্যাবস্থা গ্রহন করবেন।  
এ ব্যাপারে যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিপুল বলেন, বিষয়টি আমি অনেক আগেই জেনেছি। শুকনো ডাল-পালা ভেঙ্গে পড়ে পথচারীদের অনেক ঝুঁকি বেড়েছে। দ্রুত মরা গাছ-গাছালি অপসারনের ব্যবস্থানেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক