ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুয়াকাটায় গণমাধ্যম কর্মীদের সাথে ট্যুরিস্ট পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ১৪-৮-২০২৩ বিকাল ৬:১৪
পটুয়াখালীর কুয়াকাটায় নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পর্যটন নগরী কুয়াকাটায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত ট্যুরিস্ট পুলিশ সুপারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার  (১৪ আগস্ট) দুপুরে ট্যুরিস পুলিশের কুয়াকাটা রিজিয়নের কনফারেন্স রুমে এ পরিচিতি সভা  অনুষ্ঠিত হয়। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিওনের নবাগত পুলিশ সুপার মোহাম্মাদ রাহাত গাওহারীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় কুয়াকাটা পর্যটন এলাকায় অবস্থিত হোটেল মোটেল,রিসোর্টসহ কুয়াকাটা পর্যটন এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। পর্যটন এলাকার বিশেষ বিশেষ স্থানে সিসি ক্যামেরা নজরদারিসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। কুয়াকাটা পর্যটন এলাকায় আগত পর্যটক  দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের জন্য ট্যুরিস্ট পুলিশ কর্তৃক ট্রাফিক নিয়ন্ত্রন ব্যবস্থা গ্রহন করা হয়। কুয়াকাটা সমুদ্র সৈকতে যত্রতত্র মোটরসাইকেল চলাচল, সংঘটিত অপরাধ সংক্রান্তে আগাম তথ্য সংগ্রহ, আগত পর্যটক দর্শনার্থীরা সমুদ্রে গোসলে নামলে যাতে কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেজন্য গঠন করা স্বেচ্ছাসেবক উদ্ধার কর্মী নিয়োগ এবং পর্যটন এলাকায় অপরাধ নিয়ন্ত্রনে চেকপোষ্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ, পর্যটকদের হয়রানী রোধে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার বিষয় আলোকপাত করা হয় । 
 
মতবিনিময় সভায় পর্যটকদের স্বার্থে  টুরিস্ট পুলিশ এবং সাংবাদিক পরস্পর সহযোগিতামূলক মনোভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করা হয়। 
সভায় কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম , অর্থ সম্পাদক মোঃ মনির হাওলাদার, সাংবাদিক আবুল হোসেন রাজু, আব্দুল কাইয়ুম আরজু বক্তব্য রাখেন। 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক মোঃ আবু হাসনাইন পারভেজ, হুমায়ূন কবির, মোঃ ইসমাইল হোসেন (শহর ও যানবাহন) প্রমুখ।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬