ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

উপকূলে গরু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১৪-৮-২০২৩ বিকাল ৬:৩১

উপকূলীয় অঞ্চল খুলনার কয়রায়  গরুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ায় আতঙ্কের মধ্যে পড়েছেন উপজেলার গৃহস্থ ও খামারিরা। এই ভাইরাস ছড়িয়ে পড়ায় উপজেলার খামারিদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। গরু নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন খামারিরা। মারাত্মক এই রোগ মশা, মাছি, আঠালি বা ব্যবহৃত নিভেল ও সিরিঞ্জ বারবার ব্যবহারের মাধ্যমে আক্রান্ত পশু থেকে সুস্থ পশুর শরীরে ছড়াচ্ছে। রোগটির সুনির্দিষ্ট কোনো প্রতিষেধক না থাকায় দিশেহারা গৃহস্থ ও খামারিরা। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, কয়রা  উপজেলা জুড়ে গরু রয়েছে প্রায় বাহাত্তর হাজার । এর মধ্যে উপজেলায় গত দুই সপ্তাহে আক্রান্ত গরুর সংখ্যা দাঁড়িয়েছে অর্ধ শতাধিক। এবং গত তিন মাসে অর্ধ শতাধিক গরু মারা গিয়েছে।  এই লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ভয়ংকর একটি রোগ। এখন এই রোগ বাংলাদেশে মহামারি রূপে ধারণ করেছে। এই উপজেলাটতে লবণাক্তের পরিমাণ বেশি থাকায় একটু কম ছড়িয়ে রোগটি। তারপরও রোগটি এই উপজেলায় ছড়িয়ে পড়ায় অনেক খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ভয়ংকর রোগে আক্রান্ত হলে, প্রথমে গরুর শরীর গরম হয়ে জ্বর উঠে যায়। তারপর শরীরের কয়েক জায়গায় ছোট ছোট গুটি উঠতে শুরু করে। এবং এক পর্যায়ে ধীরে ধীরে সারা শরীরেই ছড়িয়ে পড়ে। শরীর ফুলে যায় এবং গরুর খাবারে অনীহা দেখা দেয়, এতে গরু দুর্বল হয়ে পড়ে বলে জানান খামারিরা। আবুল  কাসেম, জামাল শিকদার, হমায়ুন, আব্দুল খালেকসহ একাধিক গৃহস্থ ও খামারিরা বলেন, রোগটি বর্তমানে ব্যাপক আকার ধারণ করেছে। তারা গ্রামের কিছু পশু চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন। এতে গরু সুস্থ না হয়ে বরং বেশি অসুস্থ হয়ে পড়ছেন। তারা খুবই চিন্তায় আছেন। কোন ভাবে কোন কিছুতে এই রোগ সারছে না বলে। পশু চিকিৎসকরা বলছেন, বিরূপ আবহাওয়ার কারণে এ বছর বর্ষা মৌসুমের আগেই লাম্পি স্কিনের সংক্রমণ দেখা দিয়েছে। এবং তা বিক্ষিপ্তভাবে ছড়াচ্ছে। উপজেলার সদর ইউনিয়নের দেউলিয়া বাজার সংলগ্ন খামারী শামীম সানা  বলেন,আমার খামরে ৫ টি গরু হয়েছে।  গত এক মাস আগে আমার ১ টি গরুর গায়ে গুটি বের হয়ে ছিলো ।উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ডাক্তার  ও পশু ডাক্তারের কাছে থেকে চিকিৎসা করিয়েছি তাতে কোনো কাজ না হওয়ায় কিছু দিন পর মারা যায় গরুটি।এই রোগের যথাযথ চিকিৎসা না থাকায় সমস্যায় বেশি পড়তে হচ্ছে খামারীদের। উপজেলার আমাদী ইউনিয়নের কিনু কাটি গ্রামের ভব সিন্দু  বলেন, আমার গোয়ালে ৫ টি  গরুর রয়েছে এর মধ্যে একটি গরুতে এই লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে। গরুটিকে বাঁচাতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানিনা কি হবে! চিন্তায় রয়েছি এতো কষ্ট করে গরু পালন করি কি হয় না হয়!  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাইন বিল্লাল  বলেছেন, গরুর লাম্পি স্কিন রোগটি এখন বড় সমস্যা।তবে অন্য অন্য উপজেলা থেকে এই উপজেলা নদী ও সুন্দরবন ঘেরা থাকায় লবণাক্তের পরিমাণ বেশি থাকায় একটু কম আছে।  ভয়ংকর এ রোগ থেকে গরুকে বাঁচাতে আমরা উপজেলার প্রতিটি ইউনিয়নে জনসচেতনতা মূলক সভা করছি। লাম্পি ষ্কিন রোগে আক্রান্ত গরুগুলোকে ভ্যাকসিন দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, গৃহস্থদের পরামর্শ দেয়া হচ্ছে এ রোগে আক্রান্ত হলে প্রথমেই অসুস্থ গরুটিকে আলাদা করতে হবে। মশারি টাঙিয়ে রাখতে হবে, যাতে মশা বা মাছি গরুর শরীরে যেন না বসে। আমরা আমাদের চিকিৎসা সেবার মাধ্যমে রোগটিকে প্রতিরোধের চেষ্টা করছি।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি