ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

তানোরে চুল ব্যবসার আড়ালে অন্যকারবার


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২৩ দুপুর ১২:১৪

রাজশাহীর তানোরে চুল ব্যবসায়ী সেলিম রেজার  হঠাৎ ফুলেফেঁপে উঠেছে। হঠাৎ তার ফুলেফেঁপে উঠা নিয়ে বইছে মুখরুচোক নানা গুঞ্জন। স্থানীযদের ভাষ্য এলাকার কেউ বিত্তশীল হলে সেটা তাদেরই গর্ব। তবে সেটা হতে হবে বৈধভাবে সোজা পথে। অধিকাংশক্ষেত্রে চুল ব্যবসায় বিনিয়োগ করে অন্যরা যখন নিঃস্ব, তখন সেলিমের এমন ফুলেফেঁপে উঠা অবশ্যই অধিকতর তদন্তের দাবি রাখে। সেলিমের স্থাবর-অস্থাবর সম্পদ অনুসন্ধান এবং তিনি সরকারকে কত টাকা আয়কর দেন না কি দেন না সেটাও খতিয়ে দেখার দাবি উঠেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মাদারিপুর বাজারে চুলের কারখানা গড়ে তোলেন সেলমি রেজা। কিন্ত্ত কারখানা গড়ে তুলতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা কোনো অনুমোদন নেয়া হয়নি। অবৈধ কারখানায় শুরু হয় চুলের আড়ালে অবৈধ কারবার। নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি বলেন, তাদের ধারণা চুলের আড়ালে মাদক পাচার করা হয়, নইলে চুলের কারবার করে এতো অল্প সময়ে রাতারাতি  কারো পক্ষে এমন বিপুল বিত্তবৈভবের মালিক হওয়া প্রায় অসম্ভব।
সরেজমিন দেখা যায়, উপজেলার মাদারিপুর বাজার দ্বিতল ফ্ল্যাট ভাড়া নিয়ে চুলের কারখানা করা হয়েছে।তবে কারখানায় সাধারণের প্রবেশ নিষেধ। কারখানার ভিতরে গিয়ে দেখা যায় মেঝেতে অনেক নারী-পুরুষ চুলের কাজ করছেন। চুল দিয়ে তৈরী পরচুল ও মাথার ক্যাপ প্যাকেট করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রিসহ দেশের বাইরে পাঠানো হচ্ছে।
স্থানীয়রা জানান, সেলিম রেজার বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার নাকইল গ্রামে। তার পিতার নাম আজিজুল হক। তারা পরিবারিক ভাবে তেমন সম্পদশালী নয়। তার অন্য ভাইগুলো এখানো গ্রামে গ্রামে সাইকেল নিয়ে ভঙচঙের ব্যবসা করে থাকেন।সেলিম রেজা কিছুদিন আগেও সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ব্যবসা করতো।
এবিষয়ে জানতে চাইলে সেলিম রেজা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আসলে কিছু মানুষ আছে যারা অন্যর ভাল সহ্য করতে পারে না।তারা এসব অপপ্রচার করছে। এবিষয়ে রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন জানান, চুলের ব্যবসা করতে হলে ছাড়পত্র নিতে হবে। চুলের ব্যবসার জন্য কেউ ছাড়পত্র নেয়নি। বিষয়টি খোঁজ খবর নিয়ে অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা

জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন

গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন

শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি

যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক

জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল

এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা

দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০