বিদায়ী বিভাগীয় কমিশনারকে মেয়রের পক্ষ থেকে সংবর্ধনা
শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে ময়মনসিংহ বিভাগের বিদায়ী বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায় অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বিদায়ী বিভাগীয় কমিশনারকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
এ সময় মেয়র ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ বিভাগীয় কমিশনারের কর্মকালীন উল্লেখযোগ্য বিভিন্ন কর্মকাণ্ডকে গুরুত্বের সাথে স্মরণ করেন, সিটি কর্পোরেশনের সকল বিষয়ে আন্তরিক থাকার জন্য ধন্যবাদ জানান এবং চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে তার সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শামীমা আক্তার ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, সচিব রাজীব কুমার সরকার এবং অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়