জাতীয় শোক দিবস উপলক্ষে কুবিতে আলোচনা সভা
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৩ ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মুহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে গঠিত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আহসান উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'আজ বঙ্গবন্ধুর প্রয়ান দিবস। এ দিনটি জাতির জন্য শোক ও বেদনার। বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশের স্তপতি। বিশাল হৃদয়ের অধিকারী বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তি নয়, তিনি হচ্ছেন একটি আদর্শের নাম। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সেই আদর্শকে হত্যার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যার অরেও যড়যন্ত্র কারীদের কর্মকান্ড থেমে থাকেনি। মুক্তিযোদ্ধা শক্তির উপর ক্রমাগতভাবে আঘাত হানা হয়েছে।'
তিনি আরো বলেন, 'বঙ্গবন্ধু চেয়েছিলেন বাঙালি জাতি জ্ঞান-বিজ্ঞানে উন্নতির মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে। আজ আমাদের এই জাতীয় শোক দিবসে প্রতিজ্ঞা হোক, বঙ্গবন্ধুর আদর্শ যথাযথভাবে বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা গড়ে তুলি আমাদের দেশকে, উন্নতি করি আমাদের শিক্ষা ও গবেষণাকে। এর মধ্য দিয়েই আমাদের বিশ্ববিদ্যালয়সহ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এগিয়ে যাবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশের ভিশন অর্জন হবে।' এছাড়া এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, বিভাগের সভাপতি সহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এর আগে কালো ব্যাজ ধারণ করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে থেকে র্যালি শুরু হয়ে শালবন জাদুঘর সংলগ্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এরপর আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আত্মার শান্তি কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
জবিতে বৃহস্পতিবার সব ক্লাস অনলাইনে; জ্বালানি ব্যয় কমাতে প্রশাসনের সিদ্ধান্ত
রাবিতে শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ
শিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবিতে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ
প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার
পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রাবিতে মুক্তিযুদ্ধের সময়ের মর্টারশেল উদ্ধার
সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী
জাতীয় কৃষি উন্নয়নের নির্ভরতার নাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
আজ শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা
এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা