ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ঘাগড়া-বড়ইছড়ি সড়কে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনে এমপি দীপংকর তালুকদার


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৫-৮-২০২৩ বিকাল ৫:১৫
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ রাঙামাটির উদ্যগে ঘাগড়া -বড়ইছড়ি সড়কে বিভিন্ন প্রজাতির ৩ হাজার শোভাবর্ধনকারী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুর ১ টায় ঘাগড়া সেতু সংলগ্ন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
 
এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধক হিসেবে  উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার ।
 
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটির  বন সংরক্ষক মো: মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সালেহ মো: শোয়াইব  খান, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: জাহিদুর রহমান মিয়া, অশ্রেণীভুক্ত বনাঞ্চল বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: সোহেল রানা, উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: সোহেল রানা, পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বিভাগের সহকারি বন সংরক্ষক মাসুম আলম, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হক মুরাদ জানান, রাঙামাটিতে এই প্রথম দক্ষিণ বনবিভাগ রাঙামাটির উদ্যোগে বড়ইছড়ি-ঘাগড়া সড়কে ৩ হাজার বিভিন্ন প্রজাতির শোভাবর্ধনকারী বৃক্ষরোপণ করা হচ্ছে। এখানে শিমুল ,রাধাচূড়া, কাঞ্চন বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপন করা হবে। যার ফলে এই সড়কের সৌন্দর্য্য অনেক বৃদ্ধি পাবে। এবং দুরদুরান্ত থেকে আগত পর্যটকরা এই সড়কের সৌন্দর্য্য উপভোগ করতে পারবে।
 

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু