ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুর থানা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৬-৮-২০২৩ দুপুর ১২:৪২
রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ সংলগ্ন   ছাত্রলীগের কেন্দ্রীয় অফিসে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আইমান ওয়াসেফ অমিক। এ-সময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সরকার। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা ও ৩৩ নং ওয়ার্ডের একাধিক নেতাকর্মী। 
 
শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস আজ। স্বাধীনতার মাত্র সাড়ে ৩ বছরের মাথায় ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতার মহানায়ক , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা।সেদিন মানবতা আর মানবাধিকারকে পদদলিত করে ঘাতকেরা নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধুকে,এবং  বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ, শিশু রাসেল জাতির পিতার পরিবারের বেশিরভাগ সদস্যকে।
 
১৫ আগস্ট ২০২৩ বুধবার সন্ধ্যা এ মিলাদ ও দোয়ার আয়োজন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা দোয়ায় বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধুর শহিদী পরিবারের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয় এবং বঙ্গবন্ধুর দুই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ও শেখ রেহেনার জন্য বিশেষ  দোয়া করা হয়।
 
উক্ত অনুষ্ঠানে মোহাম্মদপুর এলাকার শত শত ছাত্রলীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার