ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার হলেন চৌদ্দগ্রাম থানার এএসআই এমরান ভূঁইয়া


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৬-৮-২০২৩ দুপুর ২:৩৬

বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার পেলেন চৌদ্দগ্রাম মডেল থানায় কর্মরত এএসআই মো: এমরান ভূঁইয়া।

এ উপলক্ষে বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ কর্তৃক আয়োজিত রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত অভিন্ন মানদন্ডের আলোকে জুলাই মাসের মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার (এএসআই) মনোনীত হলেন এএসআই এমরান ভূঁইয়া। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম এর নিকট থেকে বুধবার (১৬ আগস্ট) সকালে তিনি পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন। এ সময় কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার) সহ বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার (এএসআই) এর পুরস্কার অর্জন করেন।

এ বিষয়ে এএসআই মো: এমরান হোসেন ভূঁইয়া মহান আল্লাহ তা’য়ালার শুকরিয়া জ্ঞাপন করে বলেন, ‘আমার এ অর্জনে কুমিল্লা জেলা পুলিশ সুপার স্যার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) স্যার, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা স্যার, পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী ও পরিদর্শক (অপারেশন) শাহিনুল ইসলাম স্যার সহ প্রিয় সহকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সকলের ভালোবাসা নিয়ে নব উদ্যোমে আরো ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি সমুন্নত রাখতে সকলের দোয়া কামনা করছি’।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত