কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ
রাঙামাটি জেলার কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, উন্নয়নের ধারাবাহিকতা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বাল্য বিবাহ, নারী নির্যাতন, যৌতুক, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের শিল্প এলাকাস্থ বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।
এসময় নারী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই বিএফআইডিসি'র সহঃ মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশীষ কুমার আচার্য্য, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী জনাব মোঃ আব্দুল লতিফ, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ।
উক্ত নারী সমাবেশে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও মায়েদের বিভিন্ন সতর্কতামূলক বিষয়, বাল্যবিবাহ, মাদক, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে করণীয় ও বাংলাদেশে বাস্তবায়িত উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
Link Copied