সত্যের প্রতি অনড় অবিচল থাকাই কারবালার শিক্ষা : লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান
কারবালার শিক্ষাকে কাজে লাগিয়ে কোনপ্রকার অন্যায়-অনাচারের প্রতি মাথা নত না করে অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাজনীতিবিদ শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারি ৪নং ওয়ার্ড কলেজপাড়াস্থ এলাকাবাসী ও গাউসিয়া কমিটি বাংলাদেশ এর উদ্যোগে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হযরত হোসেন শাহ (রহ.) বার্ষিক ওরশ শরীফ ও শোহাদায়ে কারবালার স্মরণে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এ আহ্বান জানান।
হযরত হোসেন শাহ (রহ.) জামে মসজিদ শাখা গাউসিয়া কমিটির সভাপতি ও মোতোয়াল্লী আলহাজ্ব মুহাম্মদ লোকমান সওদাগর এর সভাপতিত্বে বুধবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ডের কৃতীসন্তান লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান, প্রধান আলোচক ছিলেন কাটিরহাট মফিদুল ইসলাম ফাজিল (ডিগ্রি) মাদরাসার আরবি প্রভাষক ও হযরত কালু শাহ (রহ.) জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী এবং বিশেষ আলোচক হিসাবে ওয়াজ নসিহত করেন হযরত হোসেন শাহ (রহ.) জামে মাজিদের খতিব হযরত আল্লামা মুফতি সৈয়দ আহম্মদ রেজা আল কাদেরি, পেশ ইমাম হযরতুলহাজ্ব মাওলানা সাবের আহমদ এবং হযরত উম্মে আলী ফকির (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবুল কাশেমসহ ওলামা মাশায়েখগণ।
লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, মহররমের ১০ তারিখ আশুরার দিনে আল্লাহপাক আমাদের অনেকগুলো ঘটনার মাধ্যমে শিক্ষা দিয়েছেন। নমরুদের অগ্নিকুণ্ড থেকে হযরত ইব্রাহীম আলাইহি ওয়া সাল্লামের রক্ষা পাওয়া, মাছের পেট থেকে হযরত ইউনুস আলাইহি ওয়া সাল্লামের উদ্ধার সহ সত্যের প্রতি অবিচল নবী ও রাসুলগণের ঘটনাবিজড়িত আশুরার দিনে আমাদের প্রিয়নবীর (সা.) কলিজার টুকরা হযরত হোসেন (রা.) দুর্নীতিপরায়ণ ইয়াজিতের কাছে মাথা নত করেননি। বরং অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়ে শাহাদাতের অমিয় পেয়ালা পান করেছিলেন। এই ঘটনা পৃথিবীর ইতিহাসে অন্যায় অবিচার রুখে দাঁড়ানোর শিক্ষা দেয়।
প্রধান অতিথি লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান সহ অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সফি, সাধারণ সম্পাদক মোতোয়াল্লী আলহাজ্ব মোহাম্মদ লোকমান সওদাগর, অর্থ সম্পাদক বদিউল আলম, গাউসিয়া কমিটির সভাপতি মো: শাওন, সাধারণ সম্পাদক মো: রাসেল, মো: ফারুক ও মোহাম্মদ শাহরুখ সহ মসজিদ কমিটির সদস্যবৃন্দ।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied