পাবনায় হিজড়াদের ১২ দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ শুরু
পাবনায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৩০ মে ) পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ে জেলা সমাজসেবার আয়োজনে ১২ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।
সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ১২ দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে হিজড়াদের নৈতিক শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, দক্ষতা উন্নয়নমূলক শিক্ষা দেয়া হবে। দক্ষতা উন্নয়নমূলক শিক্ষার মধ্যে রয়েছে- প্যারামেডিক, কম্পিউটার ও বিউটিফিকেশন। ৩০ জন হিজড়া এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুল কবীরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদ উদ্দৌলা, সানাউল ইসলাম, শায়েখ ইবনে পল্লব প্রমুখ।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার টেকসই উন্নয়নে কোনো জনগোষ্ঠীকেই পিছিয়ে রাখতে চায় না। হিজড়া এই সমাজের অংশ। হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে প্রয়োজনীয় ঋণ প্রদান করে কর্মসংস্থানের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা হবে। হিজড়াদের পুনর্বাসন কার্যক্রম চলছে। এদের পুনর্বাসন করা হবে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত