মিরপুর রিপোর্টার্স ক্লাব কর্তৃক জাতীয় শোক দিবস উদযাপন
রাজধানী ঢাকার মিরপুরের সাংবাদিকদের প্রাণের সংগঠন ''মিরপুর রিপোর্টার্স ক্লাব ''কর্তৃক বাঙালি জাতির পিতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
গতকাল ১৬ ই আগস্ট "মিরপুর রিপোর্টার্স ক্লাব" এর আয়োজনে মিরপুরের বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে মিরপুর রিপোর্টার্স ক্লাব এর অস্থায়ী কার্যালয়ে বাঙালি জাতির পিতা, মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর মিরপুরের অত্যন্ত প্রিয় মুখ, মিরপুরের সাংবাদিকদের সুখে দুখের সাথী দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মিরপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি জনাব জাকির হোসেন মোল্লা আরো উপস্থিত ছিলেন মিরপুরের সিনিয়র সাংবাদিক দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার যুগ্ন-সম্পাদক ও দৈনিক জনতার বাংলার প্রধান সম্পাদক মিরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম মনির হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন মিরপুরে কর্মরত ও বসবাসরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ । এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রিক্সা চালক থেকে শুরু করে প্রায় ছয় শতাধিক অসহায় ও দুস্থ মানুষ।
মিরপুর ৮ নং ওয়ার্ডের ই- ব্লকে অবস্থিত ঐতিহ্যবাহী মসজিদে আকবরের মাওলানা আব্দুল আউয়ালের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্ট কাল রাতের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় ।
এমএসএম / এমএসএম
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’