ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় ৯ মাসের শিশুসহ ৩ জন আশঙ্কাজনক


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৯-৮-২০২৩ দুপুর ১:৫৬
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ৯ মাসের শিশুসহ তিনজন হামলার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে শিশুটির মামা সজিব বেপারী বাদী হয়ে মামলাটি করেন। 
মামলার এজাহারে বলা হয়, মাদারীপুর সদর উপজেলার দক্ষিন দুধখালী গ্রামের মৃত মোতালেব হাওলাদারের দুই ছেলে সোনা মিয়া হাওলাদার ও সিরাজুল হাওলাদারের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বিরোধপূর্ণ জমিতে একটি ভবন নির্মাণ করা হয়। এরই জেরে শুক্রবার দুপুরে সোনা মিয়া ও তার মা জহুরা বেগমের সহযোগিতায় সিরাজুলের ঘরে প্রবেশ করে। এ সময় সিরাজুলের স্ত্রী রিমনী বেগম, তার ৯ মাসের ছেলে সাজিদ ও ভাগিনি ইতি মনিকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সোনা মিয়া ও তার মা। পরে তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক সবাইকে পাঠানো হয় ফরিদপুর মেডিকেলে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ৯ মাসের শিশু সাজিদকে পাঠানো হয় রাজধানী ঢাকা মেডিকেলে। সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সাজিদ, আর মা রিমনীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। এই ঘটনায় শিশুটির মামা সজিব বেপারী বাদী হয়ে তিনজনের নামে মামলা করলে শুক্রবার রাতে অভিযুক্ত জহুরা বেগমকে গ্রেফতার করে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী সকালের সময়কে জানান, শিশু ও তার মাসহ তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে। একজন গ্রেফতার হলেও বাকিদের ধরতে অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক