ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালখালীতে মনোয়ার ফাউন্ডেশনের বৃক্ষ রোপন ও চারা বিতরণ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৯-৮-২০২৩ দুপুর ২:২১

বোয়ালাখালীতে ব্যারিস্টার মনোয়ার ফাউন্ডেশনের অর্থায়নে ও চট্টগ্রাম সুহৃদ এর আয়োজনে উন্নত জাতের প্রায় দেড় হাজার আম গাছের চারা  রোপন-বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন।
১৮ আগষ্ট  (শুক্রবার)  চট্টগ্রাম সুহৃদ এর সভাপতি মির্জা ইমতিয়াজ শাওন এর সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, বনি হাসান চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা এম এ তালেব, বোয়ালখালী থানার এসআই কামাল, লেখক সাংবাদিক জাহেদ কায়সার, বোয়ালখালী নাগরিক ফোরামের সম্পাদক আকতার হোসেন,  সাংবাদিক বাবলু, লেখক সালাম সৌরভ,  চলচ্চিত্র নির্মাতা মো কামাল, সুহৃদের নেতা সমাজকর্মী রাসেল রহমান, ছড়াকার তসলিম খাঁ প্রমূখ। এসময় বক্তারা বলেন, বৃক্ষ শুধু ফল দেয় তাই নয়, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে। এ সময় ব্যারিস্টার মনোয়ার প্রধান অতিথির বক্তব্যে বলেন বৃক্ষ শুধু ফল দেয় তাই নয়, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে। মানব সভ্যতা অটুট রাখতে আমাদের বেশি বেশি গাছ রোপন ও এর পরিচর্যা করতে হবে

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার