জমি নিয়ে বিরোধের জেরে আইনজীবীকে হত্যাচেষ্টা
পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে এক আইনজীবীর ওপর ফিল্মি কায়দায় হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন অ্যাড. জালাল উদ্দীন আহাম্মদ (৫১) নামে ওই আইনজীবী। শনিবার (২৯ মে) দুপুরে সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় রোববার (৩০ মে) অ্যাড. জালাল উদ্দীন বাদী হয়ে ১৩ জনকে আসামি করে পঞ্চগড় আমলী আদালত-১-এ মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী আইনজীবী সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকার তাহের উদ্দীন আহাম্মদের ছেলে এবং পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির লিগ্যাল এইড সম্পাদক ও আইন সহায়তা ফাউন্ডেশন পঞ্চগড় জেলার সিনিয়র সহ-সভাপতি।
অভিযুক্তরা হলেন- হাঁড়িভাসা ইউনিয়নের ব্রমতল এলাকার মৃত কবির উদ্দীনের ছেলে মজিরুল ইসলাম (৫৫), নজরুল ইসলাম (৬২), দুলাল (৫৩), বেলাল (৪৫), রমজান আলী (৫৮), ফয়জুলের ছেলে মিস্টার (৩৪), আসাদুল (২২), নজরুলের ছেলে ছুবাউ (২৮), দুলালের ছেলে আলমগীর (৩৫), একই ইউনিয়নের পশ্চিম ঝুলিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মোজাহার (৩০), মোজাম্মেল (৩৮), মঙ্গলুর ছেলে মোতালেব (৪০) এবং মোমিনপাড়া এলাকার রমজান আলীর ছেলে সাজু (৩০)।
মামলায় উল্লেখ করা হয়েছে, ধারালো অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে অ্যাড. জালাল ও তার ভাই আইয়ুব আলীর ওপর হামলা করে অভিযুক্তরা। হামলার একটি ভিডিও ক্লিপ সংগ্রহে রয়েছে, যেখানে দেখা যায় আসামি বেলাল ধারালো অস্ত্র নিয়ে মারমুখী অবস্থায় কোপানোর চেষ্টা চালায় এবং মজিরুল ও নজরুল ইসলাম লাঠি দিয়ে আঘাত করছে অ্যাড. জালাল ও তার ভাইকে।

জানা গেছে, ৪৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। আদালতে মামলাও হয়। মামলায় অ্যাড. জালালদের পক্ষে গত ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর রায় এবং ১৯ সেপ্টেম্বর ডিক্রি দেয় আদালত। পরে আসামিরা আদালতে আপিল করলে ২০২০ সালের ১ ডিসেম্বর আপিল নামঞ্জুর করেন বিচারক।
এদিকে, দীর্ঘদিন ধরেই এই জমি নিজেদের ভোগদখলে রয়েছে বলে দাবি করেছেন অ্যাড. জালাল উদ্দীন আহাম্মদ। তিনি জানান, চলতি মৌসুমে এই জমিতে বাদামের আবাদ করা হয়। বাদাম পরিপক্ব হওয়ায় ঘটনার দিন সকালে বাদাম উত্তোলন করতে যায় লোকজন। এতে আসামিরা বাধা দেয়।
অ্যাড. জালাল বলেন, বাদাম উত্তোলনে বাধা দেয়ার খবর পেয়ে আমি পঞ্চগড় সদর থানায় একটি অভিযোগ দেই এবং দুপুরের দিকে আমি ও আমার বড় ভাই আইয়ুব আলী সেখানে যাই। পরে লোকজনকে অভয় দিলে তারা পুনরায় বাদাম উত্তোলন শুরু করে। পরে মুহূর্তেই আসামিরা ধারালো অস্ত্র ও লাঠিসোটাসহ এসে আমাদের ওপর ফিল্মি কায়দায় হামলা করে। এতে মারাত্মকভাবে আহত হই আমরা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।
পঞ্চগড় আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড. আজিজার রহমান আজু জানান, আইনজীবী পরিচয় পাওয়ার পরও নির্মমভাবে একজন আইনজীবীকে মারপিট করা হয়েছে। এটা হত্যাচেষ্টা। অতিদ্রুত দুর্বৃত্তদের আটক করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে হাঁড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, ইতিপূর্বে ওই জমির বিরোধ নিরসনে বসা হয়েছিল কিন্তু মীমাংসা হয়নি।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম বলেন, ঘটনার দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied