ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া ও আলোচনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৮-২০২৩ রাত ১০:৪৩

ঢাকা জেলা প্রশাসনের উদ্দ্যেগে ইস্কাটন মিলনায়তনে ১৯৭৫ সালের ১৫ ই আগষ্টে কিছু বিপদগামী সেনা সদস্য ও কুচক্রি মহলের হাতে নির্মম হত্যার স্বীকার হওয়া জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের উদ্দ্যেশে দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার ১৯ আগস্ট -২০২৩  বিকাল ০৫.০০ ঘটিকায় স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে ঢাকা জেলা প্রশাসন কর্তৃক বিয়াম ফাউন্ডেশন ইস্কাটন মিলনায়তনে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিধি হিসাবে উপস্হিত ছিলেন মাননীয় মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মহাপরিচালক ( অতিরিক্ত সচিব) , বিয়াম ফাউন্ডেশন, ঢাকা মো: মাহবুব উল- আলম, বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, ঢাকা মো: সাবিরুল ইসলাম, পুলিশ সুপার,  ঢাকা মো: আসাদুজ্জামান, পিপিএম( বার), আলোচনা সভায় সভাপতিত্ব করেন  মোহাম্মদ আনিসুর রহমান,  জেলা প্রশাসক, ঢাকা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব  বলেন  "মুক্তিযোদ্ধাদের  স্মৃতি, দেশের প্রতি তাদের আত্মদানে স্মৃতি ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মতবিনিময় সভা আয়োজন করার আহবান জানান। এছাড়াও তিনি ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেন।এবং স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করার পাশাপাশি দেশত্ববোধে উদ্বোধ্য করতে হবে। কারন তারা যেন প্রকৃত ইতিহাস জেনে দেশকে পরিচালিত করতে পারে। আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক, মোহাম্মদ আনিসুর রহমান  বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০০৯ সালে আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন আজ অর্জিত হয়েছে। তিনি আমাদের নতুন স্বপ্ন দেখিয়েছেন ২০৪১ এর উন্নত স্বপ্নের সোনার বাংলার। সেই লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন, তবে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তিরা এখনো আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করবার নিরন্তর অপপ্রয়াসে লিপ্ত। এই অপশক্তির চক্রান্ত থেকে জাতিকে সাবধান হতে হবে। শোককে শক্তিতে রুপান্তর করে এগিয়ে যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো অগ্রযাত্রার পথে।

আলোচনা সভা শেষে ১৫ আগস্ট ১৯৭৫ সনে শাহাদাৎ বরণকারী সকলের আত্মার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

উক্ত সভায় জেলা প্রশাসনের সকল স্তরের  কর্মকর্তা কর্মচারী , জেলার অন্যান্য দপ্তরের দপ্তর প্রধানগণ,  ঢাকা জেলার বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ