রৌমারীর চরশৌলমারী ডিগ্রি কলেজের গাছ উধাও
কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ডিগ্রি কলেজের গাছ কাটার অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। করোনা মহামারীতে অনেকটা গোপনে এ গাছগুলো কাটা হয়। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে সরেজমিন গিয়ে গাছের গুঁড়িসহ ঢুমগুলো দেখা যায়।
কলেজের একটি দায়িত্বশীল সূত্র জানায়, কলেজের আবাদি জমিতে রোপণ করা ৪টি ইউক্যালিপ্টাস ও দক্ষিণ দিক থেকে ১টি বড় ঔষধি অর্জুন গাছ কাটা হয়েছে। গাছগুলো অধ্যক্ষ স্থানীয় এক ব্যাপারীর কাছে ৭০ হাজার টাকায় বিক্রি করে দেন। অধ্যক্ষের এমন কর্মকাণ্ডে স্টাফদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। গাছগুলো কাটার বিষয় কোনো প্রকার রেজুলেশন করা হয়নি।
শিক্ষকরা বলছেন, অধ্যক্ষের একক সিদ্ধান্তে গাছগুলো কাটা হয়েছে। কলেজের একাধিক সিনিয়র শিক্ষক বলেন, গাছ কাটার সময় অধ্যক্ষ তাদের অবগত করেননি। তবে পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে গাছ কাটার বিষয়টি তারা জানতে পারেন।
এ বিষয়ে জানতে চাইলে চরশৌলমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরহাদ আলী বলেন, কলেজের গাছগুলো বর্গাচাষি কেটে বিক্রি করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়ম অনুসারে তারা পরিচর্যা করেছে তাই তারাই কেটেছে। এখানে আমি কোনো টাকা লেনদেন করিনি।
এ প্রসঙ্গে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের সভাপতি মো. আল ইমরান জানান, গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না। তবে এখনই খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied