ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

পেঁপের কেজি ৮০, করলার সেঞ্চুরি


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২৩ দুপুর ১২:২৯

রাজশাহীর তানোরে কাঁচা বাজারে আগুন,নাভিশ্বাস ক্রেতাদের। হাতের নাগালে বেগুন, শশা, পটল, ঢ়েড়স, মিষ্টি কুমড়া, শজিনা ডাটা সহ সবরকম সবজির দাম। দিনের পর দিন বেড়েই চলেছে কাঁচা বাজারের পাশাপাশি মাছ মাংস দুধ ডিমের দাম। এতে নিম্ন আয়ের মানুষের যেন বেঁচে থাকায় দায় হয়ে পড়েছে।অনেকে হাটে এসে কাঁচা বাজার না করেই খালি ব্যাগ হতে নিয়ে বাড়ি ফেরত চলে যাচ্ছেন। আবার কেউ বাধ্য হয়ে বেশি দামেই বাজার করে নিয়ে যাচ্ছেন বাড়িতে।তবে ক্রেতাদের অভিযোগ, নিয়মিত বাজার মনিটরিং না করায় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে সবকিছুর দাম বাড়িয়ে দিচ্ছেন।

রোববার (২০ আগষ্ট ) তানোর তালন্দ গোল্লাপাড়া হাটে গিয়ে দেখা যায়, কাঁচা বাজারে সবজির দাম শুনতেই নাভিশ্বাস নিচ্ছে ক্রেতারা। বাজারে বেগুন ৭৫ টাকা কেজি, দেশী ছোট আলু ৬০ টাকা কেজি, বড় হলেন্ডার আলু ৩৫ টাকা কেজি, পটল ৮০ টাকা কেজি, পেঁপে ১১০ টাকা কেজি, বেগুন ৯০ টাকা কেজি, তরাই ৭৫ টাকা কেজি, কল্যা ৮০ টাকা কেজি, পিঁয়াজ ৭০ টাকা কেজি, ১৪০ টাকা কেজি, আদা ৪২০ টাকা কেজি, কাঁচা মরিচ ১৬০ টাকা কেজি, মিষ্টি কুমড়ার কেজি ৮০ টাকা, পুইশাক ৩৫ টাকা কেজি, শশা ৫০ টাকা কেজি।

অন্যদিকে রুই মাছ ২৪০ টাকা কেজি,কাতলা মাছ ২৫০ টাকা কেজি, সিলভার মাছ ২২০ টাকা কেজি, টেংরা মাছ ৬০০ টাকা কেজি, চিংড়ী মাছ ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে। সবকিছুর দাম উর্দ্ধগতির জন্য মধ্যেবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মানুষের বেঁচে থাকায় দায় হয়ে পড়েছে। গোল্লাপাড়া হাটে বাজার করতে আসা নিম্ন আয়ের মানুষ মজিদুল জানান, তিনি বাজার করতে এসে তরিতরকারির দাম শুনে হতাশ হয়ে বাজার না করে খালি ব্যাগ নিয়ে বাড়িতে ফেরত যাচ্ছেন। তিনি সারাদিনে কাজ করে পারিশ্রমিক পান মাত্র ৫’শ টাকা, আর বাজারে এক কেজি বেগুনের দাম ৭৫ টাকা, এক কেজি সিলভারের মাছের দাম ২২০ টাকা, আমরা গরীব মানুষ এতটাকা দিয়ে মাছ ও সবজি কিভাবে কিনে খাব বলে চরম হতাশা হয়ে পড়েন তিনি।

হাটে বাজার করতে আসা কাওসার আলী নামের আরেকজন ব্যক্তি বলেন, মাছের বাজারে গিয়ে হাঁপ কেজি চিংড়ী মাছ কিনেছি ৩’শ টাকা দিয়ে, এক কেজি পটল কিনেছি ৮০ টাকা দিয়ে। যেভাবে দিন দিন তরিতরকারির দাম বাড়ছে তাতে মানুষের বাজার করে খাওয়া দশদায় হয়ে পড়েছে।

গোল্লাপাড়া বাজারের এক ব্যবসায়ী জানান, তা রা পাইকারি বাজার থেকে বেশি দামে মাল কিনে খুচরা দামে বিক্রি করছেন। তাদের কাছে পাইকারি বাজারে বেগুনের দাম ধরা হচ্ছে ৭০ টাকা আর সেই বেগুন খুচরা বাজারে বিক্রি করছি ৭৫ টাকা দরে।পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় তারা বেশি দামে মাল কিনে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে জানান।

এমএসএম / এমএসএম

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস