ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মিন্টু হক সম্পাদিত কাশবন সাহিত্য সাপ্তাহিক আড্ডায় পিতা মুজিবের স্মরণে


এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ photo এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ
প্রকাশিত: ২০-৮-২০২৩ দুপুর ৩:৪

গোপালগঞ্জ জেলা কাশবন সাহিত্য ৪৩ তম সাপ্তাহিক আড্ডায় ১৫ আগষ্ট ২০২৩ উপলক্ষে শেখ রাসেল পার্কে রক্তকরবী মঞ্চে এক আড্ডা অনুষ্ঠিত হয়।  উক্ত আড্ডায় সভাপতিত্ব  করেন মঈন আহমেদ, সহকারী অধ্যাপক ,  বাংলা বিভাগ সরকারি বঙ্গবন্ধু কলেজ। স্বাগত বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, সঞ্চালনায় ছিলেন জোবায়দা আক্তার জবা ও কবি মাহমুদ আলী খন্দকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাশবন সাহিত্য  পএিকার সম্পাদক কবি মিন্টু হক। প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন কবি শফিকুল ইসলাম টুটুল চেয়ারম্যান গোবরা ইউনিয়ন।  অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন কবি দুলাল শরীফ, মো: ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া সহযোগী অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার ঢাকা,কবি ও ডাক্তার সিদ্ধেশ্বর মজুমদার,   কবি রণজিৎ সরকার, কবি শ্রী মধু, কবিয়াল আব্দুল জব্বার, কবি শাহাজালাল হক, কবি ও সাংবাদিক শহীদ চৌধুরী,  কবি ও সাংবাদিক মাহমুদ,  কবি মতুয়া গোপাল কৃষ্ণ,  কবি দুলালী হক,,  শিল্পী বিউটি,  কবি আয়শা আক্তার শিল্পী,  কবি কল্পনা,  নৃত্য শিল্পী সোমাইয়া,  কবি রমেন বিশ্বাস, কবি মনোজ বিশ্বাস, সাংবাদিক মনির মোল্লা সহ প্রমুখ।    সভাপতির বক্তব্যে  মঈন আহমেদ বলেন,   ১৯২০ সালে মধুমতির পললবিধৌত টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্ম নেন আমাদের ছোট্র খোকা।খোকা থেকে বঙ্গবন্ধু। বাঙালি পেল স্বাধীন বাংলা। কিন্তু আমরা বাঙালির সবচেয়ে প্রিয় প্রাণ জাতির পিতাকে সপরিবারে হত্যা করলাম ১৯৭৫ সালের ১৫ আগস্ট। ঘাতকের নির্মম বুলেটে শহিদ হলেন জাতির পিতার পরিবার। আগস্ট এর শোক আজ তাই বাঙালির শক্তির উৎস।  আজকের কাশবন সাহিত্য আড্ডার এই আসর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর হাত আরো শক্তিশালী হোক,  এই প্রত্যাশা রেখে আগস্ট এর শহিদ সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। পরে শহিদের স্মরণে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। সর্বশেষে  বাঙালি জাতির সমৃদ্ধি ও মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করে আড্ডার সমাপ্তি ঘোষিত হয়।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ