ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে দাদা বনাম নাতিদের দল তৈরি করে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২০-৮-২০২৩ দুপুর ৩:৩৪
নূতন প্রজন্মকে উজ্জীবিত করতে পটুয়াখালীর দুমকীতে দাদা বনাম নাতীদের দল তৈরি করে ব্যাতিক্রমী আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলা দেখতে উৎসুক জনতার ভীড় ছিল চোখে পড়ার মতো। 
 
শনিবার(১৯ আগষ্ট) বিকেল ৫ টায় উপজেলার পাংগাসিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় যুবকদের আয়োজনে 
কয়েক শতাধিক দর্শক ও ক্রীড়া প্রেমীদের উপস্থিতিতে বিলুপ্তপ্রায় জাতীয় এ খেলাটি অনুষ্ঠিত হয়। এ খেলায় দাদা পক্ষের অধিনায়ক ছিলেন মোহাম্মদ আনিস সিকদার ও নাতী পক্ষের অধিনায়ক  ছিলেন আফজাল সিকদার। এ খেলায় দাদাদের টীম জয়ী হলেও সকল খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 
 
শৈশব স্মৃতি মনে করে দাদা পক্ষের অধিনায়ক মোহাম্মদ আনিস সিকদার বলেন, ছোটবেলায় বিভিন্ন জায়গায় হাডুডু খেলতে গেছি। আজ আবার এ খেলা খেলে মনে হল যৌবনে ফিরে গেলাম।  দর্শনার্থী এক্টিভ বয় রাহাত বলেন, দাদা-নাতীদের এ খেলা দেখে অত্যন্ত ভালো লেগেছে। তাই এ স্মৃতি ধরে রাখতে আমি ভিডিও করে ফেসবুকে পোস্ট করেছি। ইউপি সদস্য আনোয়ারা নাসরীন বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তোলার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে জাতীয় এ খেলার বিকল্প নেই। 
 
পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান এ্যাড. গাজী নজরুল ইসলাম বলেন, এর আগেও ওই ওয়ার্ডের স্লুইস গেট এলাকায় ও এ রকম দাদা-নাতীদের মাঝে এ খেলার করা হয়েছিল। আমি অতিথি ছিলাম। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস