বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতির মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে এম কে বাঙ্গালীর বয়স হয়েছিল ৮৬ বছর।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা. শেখ মহিউদ্দিন, আকিজ পরিবার, বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতি, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।
সোমবার পৃথক পৃথক প্রেস বার্তার এ শোক জানান তারা।
শোকবার্তায় বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা. শেখ মহিউদ্দিন উল্লেখ করেন, এম কে বাঙ্গালী আজীবন বাংলাদেশের বিড়ি শ্রমিকদের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। তিনি নিষ্ঠা ও সততার সাথে আজীবন শ্রমিকদের পাশে থেকেছেন। তার মৃত্যুতে বাংলাদেশের বিড়ি শ্রমিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি হলো। শ্রমিকদের অধিকার আদায়ে তার নীতি ও আদর্শ অনুকরণীয় হয়ে থাকবে।
ডা. শেখ মহিউদ্দিন এম কে বাঙ্গালীর রুহের মাগফিরাত কামনা করেন। একই সাথে মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
গত শুক্রবার এম কে বাঙ্গালী ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের নতুন ভবনে ভর্তি হন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মোহাম্মদ খানকে বাঙ্গালী উপাধি দেন। পরবর্তীতে তিনি এম কে বাঙ্গালী নামে পরিচিতি লাভ করেন।
এমএসএম / এমএসএম
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত