ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার জট, নৌ চলাচল বিঘ্নিত


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২২-৮-২০২৩ দুপুর ১২:১৬
এই সরালে এই আসে কচুরিপানা। যেন একটি কচুরিপানার ডোবা। দৃশ্যটি রাঙামাটির কাপ্তাই উপজেলার জেটিঘাট সংলগ্ন কাপ্তাই লেকের দৃশ্য। গত ৮ আগস্ট এবং গত ১০ আগস্ট দুই দফায় কাপ্তাই পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ স্পীল ওয়ের ৩টি গেইট ছাড়ার মাধ্যমে কাপ্তাই জেটিঘাট সংলগ্ন কাপ্তাই লেক হতে কচুরিপানা অপসারণ করার পরও আবারও উজান হতে নেমে আসা পাহাড়ী ঢলে লেকে কচুরিপানা ভরে যায়। যার ফলে মাত্র ৫ মিনিট এর নৌ পথ পাড়ি দিয়ে ঘন্টা খানেক সময় লাগছে ইঞ্জিন চালিত বোট চালকদের। কাপ্তাই - বিলাইছড়ি নৌ রুটে চলাচলকারী যাত্রীরাও পড়েছেন মহা ভোগান্তিতে।
 
মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৯টায় কাপ্তাই উপজেলার ব্যবসার প্রাণকেন্দ্র আপষ্ট্রিম জেটিঘাট এলাকা সংলগ্ন কাপ্তাই লেকে গিয়ে  দেখতে পাওয়া যায়, এখনোও জেটিঘাট পল্টুন সংলগ্ন ১ কি: মি: এলাকা জুড়ে কাপ্তাই লেকে কচুরি পানার বিশাল বহরে দুর্ভোগ পড়ছেন এই ঘাট দিয়ে চলাচলকারী শত শত যাত্রী এবং বোট চালকরা। 
 
স্থানীয়রা এই প্রতিবেদককে বলেন, গত ৭ আগস্ট হতে ১ কি: মি:  জেটিঘাট এলাকায় পাহাড়ি ঢলে কচুরিপানা আসতে শুরু করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান এর মাধ্যমে কাপ্তাই পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ দুই দফায় লেক হতে কচুরিপানা অপসারণ করলেও পরক্ষণে আবার লেকে কচুরিপানা ভরে যায়। 
 
জেটিঘাট সংলগ্ন পল্টুনে থাকা বোট চালকরা বলেন, কচুরিপানার কারনে ৫ মিনিট এর পথ ১ ঘন্টা সময় লাগে। আমরা কচুরিপানার কাছে জিম্মি হয়ে আছি। এসময় এই নৌ পথে চলাচলকারী যাত্রীরা বলেন, যাতায়াতের জন্য আমাদের প্রধান সমস্যা কচুরিপানা। মাত্র ৫ মিনিট পথ পাড়ি দিতে ঘন্টাখানেক সময় পার করতে হয়।
 
কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই  ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, বিশেষ করে বর্ষা মৌসুমে উজান হতে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই লেকের শেষ মাথা হতে  জেটিঘাটে  কচুরিপানা  এসে জমে যায়। ইতিমধ্যে এই সমস্যা সমাধানের জন্য রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার মহোদয় গত সপ্তাহে কাপ্তাই প্রজেক্ট এলাকা ঘুরে গেছেন। কাপ্তাই পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং ইউনিয়ন পরিষদ ও সাধারণ জনগণ মিলে ইতিমধ্যে কাপ্তাই লেকের জেটিঘাট এলাকা হতে দুই বার কচুরিপানা অপসারণ করলেও আবার লেকে কচুরিপানা ভরে যায়। এটার একটা স্থায়ী সমাধান হওয়া দরকার।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু