ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

প্রতিপক্ষের হামলায় লাইফ সাপোর্টে ছাত্র দল নেতার মৃত্যু


শামিম মৃধা, মহম্মদপুর photo শামিম মৃধা, মহম্মদপুর
প্রকাশিত: ২২-৮-২০২৩ বিকাল ৫:১১
 মাগুরার মহম্মদপুরে তৈয়েবুর রহমান নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন।ফেইসবুকে পোষ্ট দেওয়া কে কেন্দ্র করে এই হামলার শিকার হয়েছেন। গত ২০.০৮.২২ তারিখে  আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা নিউল্যাব হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লাইফ সাপোর্টে মৃত্যুবরন করেন। রোববার রাত নয়টার দিকে উপজেলার নাওভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।  তৈয়েবুর রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। তৈয়েবুর নাওভাঙ্গা গ্রামের প্রধান শিক্ষক আবুল কালামের ছেলে। 
 
 তৈয়েবুরের চাচা নুরুল হক জানান, ঘটনার দিন সন্ধ্যার দিকে নাওভাঙ্গা গ্রামের ফুল মিয়া বিশ্বাসের ছেলে কৃষকদল নেতা জিবলুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তৈয়েবের গলায় নৌকা ঝুলানো একটি ছবি পোস্ট করেন। ছবিটি ২০১১ সালের স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় তোলা ছিল। পোস্ট করে লিখেন- মহম্মদপুর উপজেলা বিএনপি’র নেতাদের কাছে প্রশ্ন আওয়ামী লীগের কর্মী ছাত্রদলের রাজাপুর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি হয় কীভাবে। তৈয়েবুর বিষয়টি দেখতে পেয়ে জিবলুর গ্রাম্য মাতব্বর জাহাঙ্গীর বিশ্বাসের বাড়িতে গিয়ে বিষয়টি জানান।
জিবলু ডিলিট করে দিবে বলে আশ্বাস দেয়। পরে তিনি বাড়ির দিকে আসার সময় চর নাওভাঙ্গা দক্ষিণপাড়া মোড়ের ফিরোজের বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে জিবলুর নেতৃত্বে ১০ থেকে ১২ জন যুবক অতর্কিত হামলা চালায়।
এ সময় তৈয়েবুরকে দেশীয় অস্ত্র রামদা, ছ্যান ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা নিউল্যাব হাসপাতালে প্রেরণ করা হয়।আজ বিকাল ৩ টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।   
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান-উল ইসলাম বলেন, বিষয়টি জানার পরেই পরবর্তী সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে এখনো মামলা হয়নি। মামলা হলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত